Ad

আইপিএলে সাকিবের ভিত্তি মূল্য ১.৫ কোটি রুপি লিটন আফিফদদের ৫০ লাখ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

চূড়ান্ত হয়েছে আইপিএল নিলামের খোলোয়ার তালিকা। ২০২৩ আসরের জন্যে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৪০৫ ক্রিকেটার। এই তালিকায় স্থান পেয়েছেন ৪ জন বাংলাদেশি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর সঙ্গে জায়গা পেয়েছেন উইকেটকিপার লিটন দাস, পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার আফিফ হোসেন।এদিকে পেসার মোস্তাফিজুর রহমানকে আগে থেকেই ধরে রেখেছে তাঁর দল দিল্লি ক্যাপিটালস, তাই এবার আর নিলামে উঠছে না মুস্তাফিজের নাম। আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে আছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। নিলামে সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপি। যা বাংলাদেশ টাকায় প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা।এদিকে কখনোই আইপিএলে না খেলা লিটন, তাসকিন ও আফিফদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৬২ লাখ ৬৩ হাজার টাকা। আগের আসরে ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাই নিলামে না তোলা হলেও ২ কোটি রুপি পাচ্ছেন এই বাংলাদেশী পেসার।এদিকে ৯৯১ জন খেলোয়াড়কে আইপিএলের পরবর্তী নিলামের প্রাথমিক তালিকায় রাখার ঘোষণা দিয়েছিল বিসিসিআই। রেজিস্ট্রেশন সম্পন্ন করা এই ৯৯১ ক্রিকেটারের মধ্যে বিদেশি ক্রিকেটার ছিলেন ২৭৭ জন। যাচাই বাছাই শেষে ৪০৫ ক্রিকেটারের নাম চূড়ান্ত করে বিসিসিআই। চূড়ান্ত নিলামে চারজন বাংলাদেশী ক্রিকেটার থাকলেও প্রাথমিক তালিকায় ছিলেন শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ। ২০২৩ আসরের জন্যে আইপিএলের নিলাম সম্পন্ন হবে আগামী ২৩ ডিসেম্বর । পৃথিবীর সবচে দামী ফ্রঞ্জাইজি লীগে পরিণত হওয়া আইপিএলে এবার অংশ নেবে ১০ দল। বিসিসিআই এর তথ্য মতে , শুরুতে ৩৬৯ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করলেও দলগুলোর অনুরোধে আরও যোগ করা হয়েছে ৩৬ জন ক্রিকেটারকে। ৪০৫ জন ক্রিকেটারকে নিয়ে আইপিএলের পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হবে কোচিতে।চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া এই ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১১৯ জন, স্থানীয় ক্রিকেটার রয়েছেন ২৭৩ জন, বাকি ১৩২ জন বিদেশি ক্রিকেটার আছেন এই তালিকায়। যাঁদের মধ্যে চারজন ক্রিকেটার রয়েছেন সহযোগী দেশগুলো থেকে।আগামী ২৩ ডিসেম্বরের নিলামে চূড়ান্ত তালিকা থেকে সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটারকে কিনতে পারবে অংশ নেওয়া ১০ টি দল। এর মধ্যে এই নিলামে থেকে দল পাবেন সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার। এবারের নিলামে তিনভাগে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ক্রিকেটারদের জন্যে। সর্বোচ্চ ভিত্তিমূল্য হিসেবে ধরা হয়েছে ২ কোটি রুপি। এই তালিকায় আছেন ১৯ জন বিদেশি ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। এই তালিকায় সাকিব ছাড়াও আছেন ১১ জন ক্রিকেটার। যেখানে তার সঙ্গী স্যাম কারান, বেন স্টোকস, ক্যামেরন, জেসন হোল্ডার, ওডিন স্মিথ এবং সিকান্দার রাজার মতো ক্রিকেটাররা। আর ৫০ লাখ রুপির ভিত্তিমূলে আছেন লিটন কুমার দাস। বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটারের সঙ্গে একই সেটে আছেন টম ব্যান্টন, হেনরিখ ক্লাসেন, কুশল মেন্ডিস, এবং নিকোলাস পুরান।পেসার তাসকিন আছেন ১৩ নম্বর সেটে। সেখানে তার সঙ্গে আছেন দুশমন্থ চামিরা, কাইল জেমিসন, রাইলি মেরিডিথ, ব্লেসিং মুজারাবানি এবং সন্দীপ শর্মা।অলরাউন্ডারদের চার নম্বর সেটে আছেন আফিফ হোসাইন। বিগত বছরগুলোয় বাংলাদেশ থেকে নিয়মিত মুখ ছিল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। কিন্তু আইপিএলের সর্বশেষ আসরে অবিক্রীত থেকে গিয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব। পেসার মুস্তাফিজকে সেবার দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস্ । এই আসরের জন্যে মুস্তাফিজকে ধরে রেখেছে ফ্রাঞ্জাইজিটি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad