Ad

পিএসএলে দল পেলেন না কোনো বাংলাদেশী ক্রিকেটার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
56e8be880d5abe5cf2eccc963b7a8d6d9f51aa6f448d16bf
Durbin News

পাকিস্তান সুপার লীগ- পিএসএল এর প্লেয়ার ড্রাফটে দল পাননি কোনো বাংলাদেশী ক্রিকেটার। নিলামের জন্যে ২৯ ক্রিকেটার নিবন্ধন করলেও বাংলাদেশী কোনো ক্রিকেটারকে নিতে আগ্রহ দেখায়নি পিএসএল ফ্রঞ্জাইজিগুলো। এর মধ্য দিয়ে এবার পিএসএলে খেলা হচ্ছে না সাকিব - মুস্তাফিজদের।অষ্টম আসরের পাকিস্তান সুপার লিগ ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৯ মার্চ পর্যন্ত। ছয় দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি খেলতে ড্রাফটে নাম দিয়েছিলেন ২১৪ জন বিদেশি ক্রিকেটার। এই তালিকায় বাংলাদেশ থেকে ২৯ জন ক্রিকেটারের নাম পাঠানো হয়েছিলো। গত ১০ নভেম্বর পিএসএল ড্রাফটের ক্রিকেটারদের সংখ্যা প্রকাশ করে পিসিবি। এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর সম্পন্ন প্লেয়ার ড্রাফট।বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নিলামে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মেহেদী হাসান ও এবাদত হোসেন সহ ২৯ ক্রিকেটার। বৃহস্পতিবার অনুষ্ঠিত ড্রাফটে ৬ দলের সবার দল গোছানো শেষ হলেও বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। সম্প্রতি কয়েক বছরে এবারই বাংলাদেশের কেউ দল পাননি পিএসএলে।বরাবরের মতো প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান । এরপরের ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের বাকি ২৮ জন ক্রিকেটার। ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তারপর গোল্ড ক্যাটাগরিতে ছিলেন লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, মুনিম শাহরিয়ার, এবাদত হোসেন চৌধুরী, ইমরুল কায়েস, জিয়াউর রহমান ও খালেদ আহমেদ।এদিকে সর্বশেষ সিলভার' ক্যাটাগরিতে ছিলেন এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, নাসুম আহমেদ, নাদিফ চৌধুরী, মনির হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন, সৌম্য সরকার, শফিউল ইসলাম, সাব্বির রহমান ও রুয়েল মিয়া।এদিকে ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট সম্পন্ন করার পর ১৮ জন করে খেলোয়াড় পেয়েছে প্রতিটি দল। ক্রিস গেইল, রশিদ খান, ক্রিস লিন, ইমরান তাহির, মোহাম্মদ নবী, ডেভিড মিলারদের মতো তারকা ক্রিকেটাররা দল পেয়েছেন আসন্ন আসরে। নিলামে অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে ১৩৯ জন ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার। এছাড়া শ্রীলঙ্কার ৬০ জন, আফগানিস্তানের ৪৩ জন, দক্ষিণ আফ্রিকার ২৫ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৮ জন, অস্ট্রেলিয়ার ১৪ জন, আয়ারল্যান্ডের ৯ জন, নিউজিল্যান্ডের ৬ জন ও জিম্বাবুয়ের ১১ ক্রিকেটার অংশ নিয়েছিলেন নিলামে।নিলাম থেকে দল পেয়েছেন মোট ৩৬ জন বিদেশি ক্রিকেটার। সর্বোচ্চ হিসেবে ইংল্যান্ডের ১০ জন, আফগানিস্তানের ৫ জন, দক্ষিণ আফ্রিকার ৪ জন, নিউজিল্যান্ডের ৪ জন দল পেয়েছেন। আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লীগ এর ষষ্ঠ আসর। করাচিতে অনুষ্ঠিত হওয়া প্রচম ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস। এবারের আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি ভেনুতে। করাচি ও লাহোরে অনুষ্ঠিত হবে এসব ম্যাচ। এদিকে পাকিস্তান সুপার লীগ শুরুর আগেই শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএলে পাকিস্তানি ক্রিকেটার দিয়ে ঠাসা হলেও পিএসএলে বাংলাদেশের কারো দল না পাওয়ায় হতাশ বাংলাদেশী সমর্থকরা। পিএসএল চলাকালীন বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সূচি না থাকা সত্ত্বেও ফ্রাঁজাইজি টুর্নামেন্টে কারো দল না পাওয়ার ব্যাখ্যা হয়তো সাম্প্রতিক বিশ্বকাপে ক্রিকেটারদের হতাশাজনক পারফরমেন্স।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad