Ad

বিশ্বকাপ মঞ্চে ফরাসিদের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
02c9e16fdde181b5d057522789e277a8f807d655a001d6f2
Durbin News

দেখতে দেখতেই সমাপ্তি ঘটতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। আগামী ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ২৯ দিনের মহাযজ্ঞের সমাপ্তি শেষে সোনালী ট্রফি নিয়ে বাড়ি ফিরবে ফাইনালে ওঠা একটি দল।প্রায় এক মাসের লড়াইয়ের পর ফাইনালে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনার মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স।বেশ চড়াই উতরাই পেরিয়ে এবারের ফাইনালে উঠেছে দুটি দল। গ্রুপ পর্বে ১ টি করে ম্যাচ হেরেছে দুটি দল ই। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল লিওনেল মেসিরা। কিন্তু সফলতার সঙ্গে সে বাধা পেরিয়ে গেছে লিওনেল স্কোলানীর শিষ্যরা। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জিতে শেষ ষোলোর টিকিট কাটার পর শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হেরে যায় ফ্রান্স, যদিও এতে বিপদের মুখে পড়তে হয়নি ফরাসিদের।গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন ফ্রান্স ও বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। আগামী ১৮ ডিসেম্বর যোজন যোজন লড়াইয়ে বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরার অপেক্ষায় ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও কিলিয়ান এম্বাপ্পে। একদিকে ৩৬ বছরের আক্ষেপ গুচিয়ে শিরোপা খরা কাটাতে চাইবেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ খেতাব পাওয়া লিওনেল মেসি। অন্যদিকে টানা দুইবার বিশ্বকাপ জিতে ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাতে চাইবেন ফুটবলে আগামীর ভবিষ্যৎ কিলীয়ান এম্বাপ্পে।বিশ্বকাপ আসরে এখন পর্যন্ত ফ্রান্স ও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে মোট তিন বার। এতে দুইবার ই ফরাসিদের পরাজিত করেছে আলবেসিলেস্তারা।আর্জেন্টিনার দুই জয়ের বিপরীতে ফরাসিরা জিতেছে একবার। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল ফ্রান্স। ফ্রান্সের কাছে হেরেই সেবার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল লিওনেল মেসিদের।১৯৩০ সালে বিশ্ব ফুটবলের প্রথম আসরে প্রথমবার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ফ্রান্স। এরপর প্রায় ৫০ বছর পর দ্বিতীয় দেখা হয় ১৯৭৮ সালের বিশ্বকাপে। দুই আসরেই আলবিসেলেস্তেদের বিপক্ষে ধরাশায়ী হয়েছিল ফরাসিরা। এদিকে বিশ্বকাপ ছাড়াও সবমিলিয়ে দুদল মুখোমুখি হয়েছে ১২ বার। যার মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে ৮টি, ইন্ডিপেন্ডেন্ট ম্যাচ ১টি, বিশ্বকাপের মঞ্চে ৩টি। এতে আর্জেন্টিনার ৬ ম্যাচে জয়ের বিপরীতে ফ্রান্স জিতেছে ৩ ম্যাচ। বাকি ৩ ম্যাচ ড্রয়ের খাতায় যোগ হয়েছে।এদিকে ফাইনালের আগেই আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের জন্যে রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে আগামী রোববারের ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের সিমন মার্চিনিয়াক। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছিলেন ৪১ বছর বয়সী মার্চিনিয়াক। আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। আগামী ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই ম্যাচের মধ্য দিয়েই ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের যবনিকা ঘটবে। লুসাইলে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা উঠার মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্বফুটবলের ২২তম আসরের। তাই জাতীয় দলের জার্সিতে তৃতীয় একটি তারকা যোগের লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব।এদিকে ফাইনালের আগেই কে হবেন চ্যাম্পিয়ন সে নিয়ে চলছে জল্পনা। ফুটবলে বিখ্যাত বাজিকর সংস্থা ফাইভ থার্টি এইটের সম্ভাবনা মতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আর্জেন্টিনার ভাগ কিছুটা বেশি। সংস্থাটি বলছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা ৫৩ শতাংশ অন্যদিকে ফ্রান্সের সম্ভাবনা ৪৭ শতাংশ। ফাইনালে আর্জেন্টিনার একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও নতুন করে নামতে পারেন পাওলো দিবালা। অন্যদিকে ইনজুরি থেকে সেরে ওঠা করিম বেনজেমা ও নামতে পারেন ফ্রান্সের হয়ে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad