Ad

বিশ্বকাপ আসরে কোন দল কতো করে নগদ অর্থ পুরষ্কার পাবে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

২০২২ সালের শুরুতেই বিশ্বকাপের পুরষ্কার হিসেবে ৪৪০ মিলিয়ন ডলার ঘোষনা করেছিল ফিফা। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৫৮৬ কোটি টাকা। এর মধ্যে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দল মরক্কো ও ক্রোয়েশিয়ার মধ্যে যে দল চথুর্থ হবে, তাদের জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ মিলিয়ন ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে ২৬০ কোটি টাকা প্রায়। বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দল পুরষ্কার হিসেবে পাবে ২৭ মিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮০ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করা দল পাবে ৩০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩১২ কোটি টাকার বেশি ।আর বিশ্বকাপের ২২ তম আসরে চ্যাম্পিয়ন দল পুরষ্কার হিসেবে পাবে ৪২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে ৪৩৭ কোটি টাকা। এবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দল ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড। এই দলগুলোর প্রত্যেক দলই পাবে ১৭ মিলিয়ন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৭৬ কোটি টাকা। দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্র, আস্ট্রেলিয়া, পোল্যান্ড, সেনেগাল, জাপান, দক্ষিণ কোরিয়া, স্পেন ও সুইজারল্যান্ড। এই দলগুলো পাবে ১৩ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ কোটি টাকা। আর গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া প্রত্যেকটি দলই পাবে ৯ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ কোটি টাকা।ক্রীড়াজগতের মাঝে ফুটবলেই দেয়া হয় বেশি প্রাইজমানি। ফুটবল বিশ্বকাপে খেলা দলগুলোর চেয়ে অনেক কম অর্থ পায় ক্রিকেট বিশ্বকাপ খেলা বা আইপিএল খেলা দলগুলো।২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের বিজয়ী দল ইংল্যান্ড পেয়েছিল মাত্র ৪ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৪৪ কোটি টাকা।অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড দল পেয়েছিল প্রায় ১৯ কোটি টাকা।তবে ২০১৯ সালের আগে এই পুরষ্কারের অর্থমূল্য ছিল আরও কম। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে জয়ী দল অস্ট্রেলিয়া পুরস্কার হিসেবে পেয়েছিল প্রায় ৩২ কোটি টাকা। অন্যদিকে আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সাল থেকে।ঐ বছর আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস পেয়েছিল মাত্র ৬ কোটি টাকা। বর্তমানে আইপিএলে চ্যাম্পিয়ন দল পায় ২৫ কোটি টাকা, যা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলির প্রাপ্ত টাকা থেকেও কম। বর্তমান বিশ্বের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম ফুটবল ও ক্রিকেট । আর এই জনপ্রিয় খেলার সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। ফুটবল, ক্রিকেট ও আইপিএলকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মাঝে চলে জোর উন্মাদনা।কোন দল বিজয়ী হবে, আবার কোন দলের কে সবচেয়ে ভালো পারফরম্যান্স করছে- এগুলো ক্রীড়াপ্রেমীদের কাছে আলোচনার বিষয়। সবশেষে কার হাতে দেখা যাবে গোল্ডেন বল পুরষ্কার, কিংবা কে গোল্ডেন বুট পাবে, আবার কোন গোলরক্ষক গোল্ডেন গ্লাভস পাবে এসব নিয়েও জল্পনার কোনো শেষ নেই।উল্লেখ্য যে, এবার কাতারে বসেছে বিশ্বকাপের বাইশতম আসর। বিশ্বকাপের এই আসরকে সবচেয়ে ব্যয়বহুল আসর বলা হচ্ছে। অনেকেরই মনে সন্দেহ যে এতো ব্যয়বহুল বিশ্বকাপ আয়োজন অন্য কোনো দেশ করতে পারবে কি না!.

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad