Ad

ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর প্রেম ও বিয়ে।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-105986-1594824055
Durbin News

মাত্র ২২ বছর বয়সে নিজের জীবনসঙ্গীনি খুঁজে নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত২০২০ সালে রাজশাহীর মেয়ে সাবরিন সুলতানা রত্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। রত্না তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।তবে শান্তর সাথে তার পরিচয় স্কুলজীবনেই। দু'জনে রাজশাহীতে একই স্কুলে পড়তেন। তখনই মন দেয়া-নেয়া আর পরিনয়। অনূর্ধ্ব-১৭ দলে ক্রিকেট খেলার সময় রাজশাহী সুগার মিলস স্কুলে ক্লাস টেন এর ছাত্র ছিলেন শান্ত। রত্না তখন ক্লাস নাইনের ছাত্রী।রত্নাকে দেখে ভালো লাগে তার। প্রেমের প্রস্তাবটা তাই তিনিই দিয়েছিলেন। রত্না তখন জানতো না যে, শান্ত অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলছেন। এমনকি জানতো না তার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কেও।তবুও শান্তর প্রস্তাবে না করেননি তিনি। দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম করেন দুজন। এরপর সম্পর্কের কথা পরিবারকে জানান তারা। দুই পরিবারই তাদের সম্পর্ক মেনে নেয়। পরবর্তীতে দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে পারিবারিকভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা দুজন।ক্যারিয়ারের সুসময়ে যেমন আনন্দে মেতে থাকেন, তেমনি দুঃসময়েও সবসময় স্বামীর পাশে থাকেন রত্না।বর্তমানে বেশ ভালোই কাটছে দু'জনার সংসার। কয়েকমাস আগেও স্ত্রীকে সঙ্গী করে মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন শান্ত।সমুদ্রের নীল জলরাশিতে স্ত্রীকে নিয়ে আনন্দে মেতেছিলেন। সেসব ভালো লাগার মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে ইনেস্টাগ্রামে আপলোডও করছেন এই ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেট ও বয়সভিত্তিক ক্রিকেটে বেশ দাপিয়ে ব্যাটিং করতেন শান্ত। যুব ক্রিকেটে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, যা এখনও তার দখলেই।তাইতো, বয়সভিত্তিক দল পেরোনোর পর পরই তাকে জাতীয় দলে নিয়ে আসা হয়। মাত্র ১৯ বছর বয়সেই নিউজিল্যান্ডে দলের সাথে রাখা হয় তাকে।তবে ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটের তুলনায় জাতীয় দলে তার পারফর‌ম্যান্স হতাশাজনক।বহুবার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। বোর্ড তার উপর যতবারই আস্থা রেখেছেন ততবারই ব্যর্থ হয়েছেন।ভবিষ্যতে আলো ছড়াবেন এই ভেবে বোর্ডও তার উপর আস্থা হারায়নি এখনো। তাই গত টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয় তাকে।সেসময় তার অন্তর্ভুক্তি নিয়ে বিস্ময়ের সীমা ছিল না ক্রিকেট মহলে। সবার মনেই প্রশ্ন ছিল, কোন বিবেচনায় নাজমুল হোসেন শান্ত দলে জায়গা পেলো!অবশ্য বিশ্বকাপের বড় মঞ্চে নিজেকে প্রমাণ করে দিয়ে সমালোচকদের কড়া জবাবই দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।বর্তমানে শান্ত বাংলাদেশ দলে মোটামুটি স্থায়ী। ভারতের বিপক্ষে সিরিজেও রাখা হয়েছে তাকে। যদিও এখানে তার ফর্ম খুব একটা ভালো নয়।ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন তার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে। গেম সিচুয়েশন, প্রতিপক্ষ খেলোয়াড় তার পারফর্ম্যান্সকে অনেক বেশি প্রভাবিত করে।সমালোচনাও তাকে মানসিকভাবে চাপে রাখে। টেকনিক্যাল ইস্যুর পাশাপাশি শান্তর মানসিক অবস্থা তাঁর ক্যারিয়ারকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে।তবে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো আগলে রাখছেন তরুণ ক্রিকেটারকে। ফর্ম যেমনই হোক, তাকে আরও সুযোগ দেওয়ার পক্ষে তিনি।তার মতে, তরুণদের ওপর ভরসা করতেই হবে। তারা আস্থার প্রতিদান দিয়ে ভালো করতে শুরু করলেই কোচ-নির্বাচকরা খুশি হবেন। কারণ আমরা এরকম কিছুই চাই।টেকনিক্যাল ফল্ট শোধরানোর পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য শান্তকে মানসিকভাবে প্রস্তুত করা জরুরি। সেটি করতে পারলে দল তার কাছ থেকে ভালো কিছু পাবে বলে আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad