খেলাধুলা


বিশ্বকাপ মঞ্চেফরাসিদের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ অপরাহ্ন, শনিবার

বিশ্বকাপ মঞ্চেফরাসিদের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

দেখতে দেখতেই সমাপ্তি  ঘটতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। আগামী  ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ২৯ দিনের মহাযজ্ঞের সমাপ্তি শেষে সোনালী ট্রফি নিয়ে বাড়ি ফিরবে ফাইনালে ওঠা একটি দল।

প্রায় এক মাসের লড়াইয়ের পর ফাইনালে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনার মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স।

বেশ চড়াই উতরাই পেরিয়ে এবারের ফাইনালে উঠেছে দুটি দল। গ্রুপ পর্বে ১ টি করে ম্যাচ হেরেছে দুটি দল ই। 

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল লিওনেল মেসিরা। কিন্তু সফলতার সঙ্গে সে বাধা পেরিয়ে গেছে লিওনেল স্কোলানীর শিষ্যরা। 

অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জিতে শেষ ষোলোর টিকিট কাটার পর শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হেরে যায় ফ্রান্স, যদিও এতে বিপদের মুখে পড়তে হয়নি ফরাসিদের।

গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন ফ্রান্স ও বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। 

আগামী ১৮ ডিসেম্বর যোজন যোজন লড়াইয়ে বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরার অপেক্ষায় ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও কিলিয়ান এম্বাপ্পে। 

একদিকে ৩৬ বছরের আক্ষেপ গুচিয়ে শিরোপা খরা কাটাতে চাইবেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ খেতাব পাওয়া লিওনেল মেসি। অন্যদিকে টানা দুইবার বিশ্বকাপ জিতে ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাতে চাইবেন ফুটবলে আগামীর ভবিষ্যৎ কিলীয়ান এম্বাপ্পে।

বিশ্বকাপ আসরে এখন পর্যন্ত ফ্রান্স ও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে মোট তিন বার। এতে দুইবার ই ফরাসিদের পরাজিত করেছে আলবেসিলেস্তারা।

আর্জেন্টিনার দুই জয়ের বিপরীতে ফরাসিরা জিতেছে একবার। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল ফ্রান্স। 

ফ্রান্সের কাছে হেরেই সেবার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল লিওনেল মেসিদের।

১৯৩০ সালে বিশ্ব ফুটবলের প্রথম আসরে প্রথমবার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ফ্রান্স। এরপর প্রায় ৫০ বছর পর দ্বিতীয় দেখা হয় ১৯৭৮ সালের বিশ্বকাপে। 

দুই আসরেই আলবিসেলেস্তেদের বিপক্ষে ধরাশায়ী হয়েছিল ফরাসিরা। এদিকে বিশ্বকাপ ছাড়াও সবমিলিয়ে দুদল মুখোমুখি হয়েছে ১২ বার। 

যার মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে ৮টি, ইন্ডিপেন্ডেন্ট ম্যাচ ১টি, বিশ্বকাপের মঞ্চে ৩টি। এতে আর্জেন্টিনার  ৬ ম্যাচে জয়ের বিপরীতে ফ্রান্স জিতেছে ৩ ম্যাচ। বাকি ৩ ম্যাচ ড্রয়ের খাতায় যোগ হয়েছে।

এদিকে ফাইনালের আগেই আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের জন্যে রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে আগামী রোববারের ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের সিমন মার্চিনিয়াক।  

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছিলেন ৪১ বছর বয়সী মার্চিনিয়াক। আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। 

আগামী ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই ম্যাচের মধ্য দিয়েই ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের যবনিকা ঘটবে। 

লুসাইলে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা উঠার মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্বফুটবলের ২২তম আসরের। তাই জাতীয় দলের জার্সিতে তৃতীয় একটি তারকা যোগের লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব।

এদিকে ফাইনালের আগেই কে হবেন চ্যাম্পিয়ন সে নিয়ে চলছে জল্পনা। ফুটবলে বিখ্যাত বাজিকর সংস্থা ফাইভ থার্টি এইটের সম্ভাবনা মতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আর্জেন্টিনার ভাগ কিছুটা বেশি। 

সংস্থাটি বলছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা ৫৩ শতাংশ অন্যদিকে ফ্রান্সের সম্ভাবনা ৪৭ শতাংশ। 

ফাইনালে আর্জেন্টিনার একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও নতুন করে নামতে পারেন পাওলো দিবালা। অন্যদিকে ইনজুরি থেকে সেরে ওঠা করিম বেনজেমা ও নামতে পারেন ফ্রান্সের হয়ে। 



জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন জাকির নায়েক, ক্যাপশনে ভুল পরিচয় নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ–এর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

লন্ডনে কেক কেটে সাকিবের জন্মদিন উদযাপন, ‘নবাব’ সম্বোধনে প্রশংসা আসিফ আকবরের

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান-এর ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। লন্ডন-এ কেক কেটে এই উদযাপন করা হয়।

চেলসিতে খেলার আমন্ত্রণ নিয়ে বিতর্ক: জাইমার প্রতিভায় আস্থা শৈশবের কোচের

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা জাইমা রহমানকে ঘিরে ফুটবল ক্যারিয়ার নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে মন্তব্য দিয়েছেন তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম। চেলসির বয়সভিত্তিক দলে খেলার আমন্ত্রণ পাওয়ার দাবিকে অস্বাভাবিক মনে করছেন না তিনি।

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্মৃতিচারণ

বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচিত নাম ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে পরিচিত হলেও সম্প্রতি তার শৈশবের ক্রীড়া প্রতিভা নতুন করে আলোচনায় এসেছে।জাইমা রহমানে