Ad

মেসির আর্জেন্টিনার বিশ্ব জয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে রোমাঞ্চ ছড়িয়ে অবশেষে সোনালী ট্রফি ঘরে তুললো আর্জেন্টিনা। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে পেনাল্টি শুট আউটে ফ্রান্স কে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে আলবেসিলেস্তারা। এর মধ্যে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে পূর্ণতা পেলেন লিওনেল মেসি।ভিনগ্রহের প্রাণী আখ্যা দিলেও মানুষ মেসির পায়ের জাদুতে শূণ্য থেকে শিখরে আরোহণ করেছে লাতিন আমেরিকার বিশ্বচ্যাম্পিয়নরা। ফাইনালের মতো শাসরুদ্ধকর ম্যাচে মহাকাব্যিক পারফর্ম করে আকাশী নীলদের আকাশজুড়ে অনেক না পাওয়ার খরা ঘুচিয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি। তবে সে যাত্রা ছিল দুঃসাহসিক এক দম বন্ধ করা সপ্নযাত্রার।কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়ে দুর্দান্ত খেলা শুরু করে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে একপেষে নিয়ন্ত্রণ নিয়ে রেখিছিলেন লিওনেল মেসিরা। ম্যাচের ২৩ ও ৩৬ মিনিটে মেসি ও ডি মারিয়ার গোলে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় ছিল আর্জেন্টাইনরা। কিন্তু বিশ্বকাপের ফাইনালকে রোমাঞ্চিত করে শেষমুহূর্তে ম্যাচে ফেরে ফরাসিরা।মাত্র দুই মিনিটে ২ গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান সময়ের শ্রেষ্ট স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এরপর চলতে থাকে একেরপর এক আক্রমণ। পিছিয়ে পড়ে এগিয়ে থাকা আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ২-২ ব্যবধানে ড্র হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ের ১০৮ মিনিটে প্রথমে গোল করে আর্জেন্টিনাকে ফের এগিয়ে নেন লিওনেল মেসি।কিন্তু ডিফেন্ডারদের ভুলে আবারও পেনাল্টি পায় ফ্রান্স। ১০ মিনিটের ব্যবধানে ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক তুলে নেন এমবাপ্পে। ততক্ষণে ম্যাচের সব আলো কেড়ে নেন এই তরুণ স্ট্রাইকার। গোল্ডেন বুট জেতার লড়াইয়ে মেসির সামনেই যেনো আরো জ্বলে উঠেন এই তারকা। এদিকে ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে।টাইব্রেকারের শুরুতেই শট নেন হ্যাটট্রিক তুলে নেওয়া এম্বাপে। দুর্দান্ত গতির সে শট ঠেকাতে ব্যর্থ হন আর্জেন্টিনার গোলকিপার। কিন্তু এরপরেই স্বরূপে ফেরেন আর্জেন্টিনার বাতিঘর এমিলিয়ানো মার্টিনেজ। বাজপাখি আখ্যা পাওয়া অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক ঠেকিয়ে দেন ফ্রান্সের কিংসলি কোম্যান ও চুয়ামেনির শট । এতেই পরাজয় নিশ্চিত হয় ফরাসিদের।অন্যদিকে চারটি শট নিয়েই দারুণ দক্ষতায় জালে পাঠিয়ে দেন আর্জেন্টিনার মেসি, দিবালারা। প্রতিটি শট জালে পাঠিয়ে আর্জেন্টাইনদের উল্লাসে মাতিয়ে তোলেন লিওনেল স্কলানির শিষ্যরা। এতে চ্যাম্পিয়ন খেতাব নিশ্চিত হয় লিওনেল মেসির। দুর্দান্ত পারফরম্যান্স করে ‘গ্রেট অব অল টাইম’ বিতর্ক থামিয়ে দিয়ে শ্রেষ্টত্বের আসনে আসীন হন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।এদিকে ইতালি ও ব্রাজিলের পর টানা দু’বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেকে পিছু হটতে হলো পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট প্রদর্শন করা ব্লুজদের।ফ্রান্সের ইতিহাসে চতুর্থবার বিশ্বকাপ ফাইনাল খেলতে এসে মেসিদের কাছে পরাজিত হয়েই ফিরতে হচ্ছে ফরাসিদের ।২০১৮ সালে শিরোপা জেতার পর টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার হাতছানি ছিল কিলিয়ান এমবাপ্পেদের। কিন্তু মেসিময় রাতে ম্লান হয়েছে ফরাসিদের সেই সপ্ন।অন্যদিকে এ নিয়ে ছয়বার বিশ্বকাপের ফাইনালে খেলা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৭৮ ও ১৯৮৬ সালে। এছাড়া বাকি ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালের ফাইনালে উঠে রানার্সআপ হয় সন্তুষ্ট থাকে আর্জেন্টিনা। রোববার লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয়বারের মতো শিরোপা জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কাটালেন মাস্টারমাইন্ড লিওনেল স্কলানি। এর মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের পর্দা নামিয়ে সোনালী ট্রফি নিয়ে বাড়ি ফিরবেন লিওনেল মেসিরা, আগামী চার বছরের জন্যে চ্যাম্পিয়ন খেতাবটি জুড়ে থাকবে আর্জেন্টিনার সঙ্গে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad