Ad

বিশ্বকাপ জিতে মেসির যতো বিশ্বরেকর্ড!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
0e85fd55-3b83-471f-bcac-38f3292dc64d_nn
Durbin News

এরকম সমাপ্তি নাহলে বিশ্বকাপের ইতিহাসই হয়তো অপূর্ণ থেকে যেতো, ফুটবলের সর্বকালের সেরা জাদুকরের হাতে সোনালী ট্রফি না উঠলে সেটা হতো সবচেয়ে বড় ট্রাজেডি। তবে ট্রাজেডি নয়, রাজার হাতেই উঠেছে রাজদণ্ড। বিশ্বকাপ ট্রফি শোভা পেয়েছে লিওনেল মেসির হাতে। রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এই ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি। এর মাধ্যমে এমন কিছু রেকর্ড করেছেন এই তারকা, যা হয়তো নিকট ভবিষ্যতে ভাঙ্গা সম্ভব হবে না। রবিবারের ফাইনাল ম্যাচ সহ এই বিশ্বকাপের পাচটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মেসি। দলের ছয় ম্যাচের মধ্যে পাচ ম্যাচেই সেরা খেলোয়াড় তিনি, এর মাধ্যমেই বুঝা যায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে কতোটা অবদান রেখেছেন লিওনেল মেসি। তার মতো একই বিশ্বকাপে পাঁচবার ম্যাচ সেরা হবার রেকর্ড আর কোন খেলোয়াড়ের নেই। এমনকি ম্যারাডোনা পেলেরাও এমন রেকর্ড করে দেখাতে পারেননি। অন্যদিকে নিজের ক্যারিয়ারে এ পর্যন্ত ৫ টি বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। এর মধ্যে চলতি বিশ্বকাপে ৫ বার সহ মোট ১১ বার ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তিনি। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেয়া হয় গোল্ডেন বল পুরস্কার। ১৯৮২ সাল থেকে শুরু এই পুরস্কার অনেকেই জিতেছেন। তবে এখন পর্যন্ত কেউই দুইবার জিততে পারেননি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে দুইবার গোল্ডেন বল জেতার রেকর্ড করলেন লিওনেল আন্দ্রেস মেসি। ২০১৪ সালে আর্জেন্টিনা ফাইনালে হারলেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত বিধ্বংসী রূপে দেখা গেছে লিওনেল মেসিকে। ফাইনালে দুই গোল সহ মোট ৭ টি গোল আদায় করে নিয়েছেন মেসি। এর মাধ্যমে আরো একটি বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং ফাইনালে গোল করার কৃতিত্ব গড়লেন মেসি। এর আগে বিশ্বকাপের সকল পর্বে গোল করার রেকর্ড আর কেউ করে দেখাতে পারেননি। মেসিকে হয়তো বিশ্বকাপের মঞ্চে আর কখনো দেখা যাবে না। তবে এ পর্যন্ত তিনি যা করেছেন তা হাজার বছর মনে রাখবে ফুটবল বিশ্ব। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশনের রেকর্ড এখন লিওনেল মেসির। সব মিলিয়ে ১৩ টি গোল করেছেন তিনি, সাথে আরো ৮ টি গোল করিয়েছেন। তার এই ২১ টি গোল কন্ট্রিবিউশনের রেকর্ড বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি পাঁচ টি বিশ্বকাপে খেলোয়াড় হিসাবে মাঠে নেমেছেন। পাচটিতেই এসিস্ট করে আরো একটি রেকর্ড করেছেন তিনি। সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে এসিস্টের রেকর্ড এখন লিওনেল মেসির। তার কাছাকাছি থাকা পেলে এবং ম্যারাডোনা এসিস্ট করেছেন তিনটি বিশ্বকাপে। অন্যদিকে বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ও এখন মেসির দখলে। রবিবার ফাইনাল খেলতে নেমেই এই রেকর্ড নিজের নামে করিয়ে নেন তিনি। বিশ্বকাপে সব মিলিয়ে ২৬ ম্যাচ খেলে সবার উপরে আছেন আর্জেন্টাইন জাদুকর। এছাড়া অধিনায়ক হিসাবেও বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির দখলে। ১৯ ম্যাচ খেলে এখানেও সেরা অবস্থানে রয়েছেন তিনি। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ড করেছেন লিওনেল মেসি। রবিবারের ফাইনাল সহ তিনি মাঠে ছিলেন সর্বমোট ২ হাজার ৩১৪ মিনিট। যা দ্বিতীয় স্থানে থাকা ইতালির পাওলো মালদিনি থেকে প্রায় ১০০ মিনিট বেশি। রবিবার সোনালী ট্রফি নিয়ে বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। আগামী বিশ্বকাপে হয়তো আর খেলতে দেখা যাবে না তাকে। তবে এর মধ্যে তিনি যা করেছেন, তা মনে রাখতে বাধ্য ফুটবল বিশ্ব। এতোদিন বিশ্বকাপ ছাড়া মেসিকে সর্বকালের সেরা বলা নিয়ে বিতর্ক হতো। বিশ্বকাপ জিতে সেই সুযোগটাও বন্ধ করে দিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad