Ad

বার্সায় ফিরবেন না মেসি , থাকছেন পিএসজিতে ই

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

বিশ্বকাপ শেষে ফুরফুরে মেজাজে আছেন লিওনেল মেসি। এরমধ্যেই পিএসজি সমর্থকদের সুখবর দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। খবরটি নিশ্চিত করেছে ট্রান্সফার মার্কেটের সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সহ - একাধিক ফরাসি গণমাধ্যম। এই খবরে হতাশার ছাপ পড়েছে বার্সেলোনা সমর্থকদের মধ্যে। পিএসজিতে থাকার সিদ্ধান্তে মেসির বার্সায় ফেরা একপ্রকার অনিশ্চিতই রয়ে গেলো। সুযোগ থাকলেও চিরচেনা বার্সেলোনা তে ফিরতে আগ্রহী নন মেসি।ক্যারিয়ারের প্রায় মোদ্ধা অংশ বার্সায় কাটানো মেসি প্রতারিত হন বার্সার কাছেই। দলবদলের শেষ সময়ে মেসিকে পেতে যখন মরিয়া ইউরোপিয়ান জায়ান্টরা, তখন বার্সাকে ভালোবেসেই ক্লাবগুলোকে প্রত্যাখ্যান করে আসছিলেন মেসি। কিন্তু শেষ সময়ে মেসিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। এর প্রেক্ষিতে ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। ২০২৩ সালের ৩০শে জুন লা প্যারিসিয়ানদের সাথে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। কিন্তু তার আগেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করার প্রক্রিয়া সম্পন্ন করেছে ফরাসি জায়ান্টরা। তবে ঠিক কতো দিন পিএসজিতে থাকবেন কিংবা মেসির নতুন বেতন কতো হবে, সে বিষয়ে এখনও কিছু খোলাসা করেনি ক্লাবটি। এদিকে মেসির ক্লাব ছাড়ার পর দুর্দশায় পর্যুদস্ত হয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। পরপর দুইবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভরাডুবির পর ইউরোপা লিগে খেলতে হয় কাতালানদের। তাই মেসিকে ফিরে পেতে নাকি চেষ্টা চালিয়েছে ক্লাবটি। গুঞ্জন ছিল বিশ্বকাপ শেষে সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন লিওনেল মেসি।পাশপাশি ইন্টার মায়ামির সঙ্গেও নাম জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসিকে দলে ভেড়াতে তোড়জোড় চালিয়েছে কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম এর গড়া ইন্টার মায়ামি। তবে সব ছাপিয়ে পিএসজি তেই থাকছেন ফুটবলের এই মহাতারকা।সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাব্রিজিও রোমানো জানান, পিএসজির অনুরোধের প্রেক্ষিতে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে মৌখিকভাবে রাজি হয়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালে শেষ হতে চলা চুক্তি ক্লাবে ফিরলেই নবায়ন করবে দুই পক্ষ। এর মধ্যে বার্সেলোনায় ফেরার পরিকল্পনা ছিল না মেসির। বার্সা তাকে ভেড়াতে চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি।এছাড়া লোভনীয় প্রস্তাব থাকলেও মেসি কখনোই ইন্টার মায়ামির প্রস্তাব গ্রহণ করেননি। মেসির চুক্তি সম্পন্ন করতে শিগগির আলোচনায় বসবেন পিএসজি প্রেসিডেন্ট আল খেলাইফি এবং লুইস ক্যাম্পোস ।এদিকে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন পিএসজির স্ট্রাইকার। বিশ্বকাপের ৭ ম্যাচে ৭ গোল করেছেন, পাশপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি গোল। এর ফলে টুর্নামেন্ট সেরার খেতাব উঠেছে মেসির হাতেই। বয়সটা দ্রুত পেরোলেও মেসি যেন অপ্রতিরোধ্য তরুণের মতোই। ক্যারিয়ারের শেষে তাই বিশ্বকাপটাও ধরা দিল মেসির হাতে। শুধু বিশ্বকাপই নয়, ফরাসি লিগ ওয়ানেও ফর্মে রয়েছেন মেসি। বিশ্বকাপের আগে লিগ ওয়ানে ১৩ ম্যাচ খেলে ৭ গোল করেন তিনি। সতীর্থদের দিয়ে করান ১০ গোল। চ্যাম্পিয়নস লীগে ৫ ম্যাচে ৪টি করে গোল এবং অ্যাসিস্ট করেন মেসি।এদিকে বিশ্বকাপ আর ক্লাব ফুটবলের অসাধারণ নৈপুণ্যের জেরে ব্যালন ডি অর জেতার দৌড়ে এগিয়ে রয়েছেন লিওনেল মেসি।ক্যারিয়ারে ইতিমধ্যে ৭ টি ব্যালন ডি অর জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টিনার প্রাণভোমরা। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ক্যারিয়ারের ৮ম ব্যালন ডি অর জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। সেক্ষেত্রে লিওনেল মেসি হবেন ইতিহাসের পাতায় অদ্বিতীয় কোনো নাম, যিনি ৮ টি ব্যালন ডি অরের মালিক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad