Ad

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় স্যাম কারান! ২য় ও ৩য় কারা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ - আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়লেন স্যাম কারান। ২০২৩ আইপিএলের 'মিনি অকশনে' অতীতের সব রেকর্ড ভেঙে ১৮ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড মূল্যে কারানকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস।ক্রিস মরিসের রেকর্ড ভেঙে আইপিএল ইতিহাসে এই ইংলিশ তারকা এখন সবচেয়ে দামি খেলোয়াড়।২০২১ আইপিএলের নিলামে রেকর্ড গড়েছিলেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস। ১৬.২৫ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিলো রাজস্থান রয়্যালস।মরিসের সেই রেকর্ড এবারের নিলামে ভেঙেছে তিনবার। প্রথমে স্যাম কারানের রেকর্ড মূল্যের বিক্রির পর আরেক রেকর্ড গড়েন অজি তারকা ক্যামেরন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে এই তারকাকে দলে টানে চেন্নাই সুপার কিংস। এর মধ্যে দিয়ে আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় বনে যান এই অজি তারকা।অবশ্য শুধু স্যাম কারান কিংবা ক্যামেরন গ্রিন নয়, মরিসকে স্পর্শ করেছেন বেন স্টোকসও। আইপিএলের মিনি নিলামে ১৬.২৫ কোটি রুপিতে স্টোকসকে নেয় চেন্নাই সুপার কিংস। আর তাতেই তিনি যৌথভাবে বনে যান আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়। নিলামের আগেই অনেকটা অনুমিত ছিলো চড়া মূল্য পাবেন বেন স্টোকস, ক্যামেরন গ্রিনরা। উড়ন্ত ফর্মে থাকা এই দুই তারকাকে দলে নিতে মরিয়া থাকবে ফ্র‍্যাঞ্চাইজি মালিকরা। তবে, গেলো আসরের ক্রিস মরিসের মতোই এবারো সবাইকে চমকে দিয়েছে স্যাম কারানের দাম। বেশ ভালো দামে বিক্রি হবেন এমনটা সম্ভাবনা ছিলো।তবে, রেকর্ডগড়া মূল্য পাবেন সে নিয়ে নিশ্চয়ই অঙ্ক মেলাতে যাননি। তবে, টুর্নামেন্ট যখন আইপিএল, তখন যেনো অসম্ভবও এখানে সম্ভব।টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ইংলিশ অলরাউন্ডার। সবশেষ আসরে অস্ট্রেলিয়ার মাটিতে ওভারপ্রতি মাত্র ৬.৫২ রান দিয়ে ১৩ উইকেট শিকার করেন তিনি। বনে যান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী।আইপিএলের মিনি নিলামে স্যাম কারানকে দলে ভেড়াতে একপ্রকার যুদ্ধই করতে হয়েছে পাঞ্জাব কিংসকে। রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স থেকে শুরু করে পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস - প্রায় সব দলই স্যাম কারানকে দলে নিতে সেরা চেষ্টা করেছে।তবে, শেষ পর্যন্ত তাকে পায় পাঞ্জাব কিংস। ভিত্তিমূল্যে মাত্র ২ কোটি হলেও স্যান কারানকে তুলে নিতে খরচ করতে হয়েছে ১৮ কোটি ৫০ লক্ষ। এর পরেই আইপিএলের নিলামে সব রেকর্ড ভেঙে যায়।চোটের কারণে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে ছিটকে যান কারান। বিশ্বকাপ মিস করার পর তার জায়গায় বদলি হিসেবে সুযোগ পায় বড় ভাই টম কারান। ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান এর আগে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ২০১৯ সালে প্রথমবার স্যাম কারানকে দলে ভেড়া কিংস ইলেভেন পাঞ্জাব। ৭.২০ কোটি রুপির মোটা অংকে তাকে নেওয়া হয়। যদিও আশানুরূপ পারফরম করতে না পারায় পরের আসরের নিলামের আগেই তাকে ছেড়ে দেয় পাঞ্জাব।২০২০ আইপিএলের নিলামে স্যাম কারানকে কিনে নেয় আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। ওই আসরে নজরকাঁড়া পারফরম করতে না পারলেও পরের আসরে দিয়েছিলেন সামর্থ্যের সেরাটা। ২০২১ আসরে চেন্নাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যের অন্যতম অবদান ছিল স্যাম কারানের।মাস খানেক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ে ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। সেই সাথে সর্বোচ্চ উইকেট নিয়ে জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। নতুন বলে দুর্দান্ত সুইংয়ের পাশাপাশি ব্যাট হাতে আক্রমণাত্মক ক্রিকেট খেলার সামর্থ্য আছে এই তারকার। সব মিলিয়ে তিনি বরাবরই দলের জন্য একজন কার্যকর অলরাউন্ডার। বিশেষ করে এবার বিশ্বকাপের মঞ্চে ডেথ বোলিংয়েও দারুণ উন্নতির ছাপ রাখেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad