Ad

একনজরে আইপিএল নিলামে - কত দামে, কে কোন দলে গেলেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1671804482_23
Durbin News

আইপিএলের ২০২৩ সালের আসরকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল মিনি নিলাম। এবারের নিলামে হয়েছে ইতিহাস। কয়েক ঘণ্টার নিলাম ছিল চমকে ভরপুর। বিদেশি অলরাউন্ডাররাই বাজিমাত করেছেন সবচেয়ে বেশি।আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। আগের সর্বোচ্চ মূল্যকে ছাড়িয়ে গেছেন ক্যামেরন গ্রিনও। মোট ৮০ জন ক্রিকেটার দল পেয়েছেন নিলাম থেকে। এই নিলামে দল পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটারও।সাকিব আল হাসানকে আবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সর্বশেষ ক্রিকেটার হিসেবে এই নিলামে দল পান সাকিব। তার মূল্য দেড় কোটি। একই দল নিয়েছে লিটন কুমার দাসকেও। লিটনকে নিতে কলকাতা খরচ করেছে ৫০ লাখ রুপি।এর আগে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে ক্রিস মরিস জায়গা পেয়েছিলেন রাজস্থান রয়্যালসে। সেটিই ছিল আইপিএল নিলামে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। এবার সেই রেকর্ড টপকে গেছেন স্যাম কারান ও ক্যামেরন গ্রিন।। আর মরিসকে ছুঁয়েছেন বেন স্টোকস। কারানকে ১৮ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। এটিই এখন আইপিএল নিলামের সর্বোচ্চ মূল্য।মূল্যের হিসাবে এরপরে আছেন ক্যামেরন গ্রিন। নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন এই অজি ক্রিকেটার। প্রথমবার আইপিএলে নাম লিখিয়েই বাজিমাত করলেন তিনি। তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গ্রিনকে দলে টানতে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই খরচ করেছে ১৭ কোটি ৫০ লাখ রুপি।এদিকে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে নিয়েও হয়েছে কাড়াকাড়ি। শেষ পর্যন্ত তাকে টেনেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দল স্টোকসকে দলে নিতে খরচ করেছে ১৬ কোটি ২৫ লাখ রুপি।চমক দেখিয়েছেন নিকোলাস পুরানও। পুরানকে দলে টানতেও উঠেপড়ে লেগেছিল ফ্রাঞ্চ্যাইজিগুলো। তার দাম উঠেছে ১৬ কোটি রুপি। আইপিএল ইতিহাসে এটি এখন চতুর্থ সর্বোচ্চ মূল্য। পুরানকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আরেক উইকেটরক্ষক হেইনরিখ ৫ কোটি ২৫ লাখ রুপিতে গিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ। ইংলিশ উইকেটরক্ষক ফিল সল্টকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।আরেক ইংলিশ ক্রিকেটার এবারের নিলামে বাজিমাত করেছেন। তিনি হলেন হ্যারি ব্রুক। এই ব্যাটারও প্রথমবার আইপিএলে দল পেলেন। তাকে দলে নিতে সানরাইজার্স হায়দরাবাদ খরচ করেছে ১৩ কোটি ২৫ লাখ রুপি। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে টি-টোয়েন্টি মেজাজে শতক হাঁকিয়ে আলোচনায় আসেন তিনি। সিরিজ জুড়েই দারুণ পারফর্ম করেছিলেন ব্রুক।ভারতীয়দের মধ্যে এই নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। এই ব্যাটারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তার পেছনে কমলা শিবির খরচ করেছে ৮ কোটি ২৫ লাখ। আরেক ভারতীয় আজিঙ্কা রাহানেকে মাত্র ৫০ লাখেই দলে টেনেছে চেন্নাই সুপার কিংস।হায়দারাবাদের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই তাকে পেয়েছে গুজরাট। তবে ভালো মূল্য পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। ৫ কোটি ৭৫ লাখে রাজস্থান রয়্যালসে গেছেন তিনি।লেগ স্পিনার আদিল রশিদ ২ কোটিতে হায়দারাবাদ এবং অ্যাডাম জাম্পা দেড় কোটিতে রাজস্থান রয়্যালসে নাম লিখিয়েছেন।প্রথম দফায় নাম উঠলেও অবিক্রিত ছিলেন রাইলি রুশো। তবে দ্বিতীয় দফায় তার কপাল খুলে গেছে। তাকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। রুশোর জন্য দিল্লি খরচ করেছে ৪ কোটি ৬০ লাখ রুপি।সাবেক দক্ষিণ আফ্রিকান ও বর্তমানে নামিবিয়ার ক্রিকেটার ডেভিস ভিসেও দল পেয়েছেন। ১ কোটিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।এবারই প্রথমবারের মতো আইপিএলে দল পেয়েছেন সিকান্দার রাজা, জস লিটল ও জো রুট। রাজার মূল্য ৪০ লাখ রুপি। রুটের মূল্য উঠেছে ১ কোটি। আগের নিলামে আকাশ ছোঁয়া কাইল জেমিসন এবার নেমেছেন মাটিতে। তাকে ভিত্তিমূল্য ১ কোটিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।এই নিলামে বেশ কিছু বড় নাম থেকে গেছেন অবিক্রিত। তারা হলেন, জিমি নিশাম, মোহাম্মদ নবী, ডেভিড মালান, টম কারান, ট্রেভিস হেড, মুজিব উর রহমান এবং ক্রিস জর্ডান

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad