খেলাধুলা


শিরোপার জন্য লড়বে বাংলাদেশ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৬ ডিসেম্বর ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার

শিরোপার জন্য লড়বে বাংলাদেশ

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ কিরগিজস্তান।

সেমিফাইনালে নেপালকে ৩-০ সেটে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে  বাংলাদেশ। রবিবার (২৫ ডিসেম্বর) বিকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপে নেপালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম সেটে (২৫-১৫), দ্বিতীয় সেটে (২৫-২২) এবং তৃতীয় সেটে (২৫-১৩) পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ। 

বাংলাদেশ ভলিবল দলের ইরানি কোচ আলিপোর অরোজি বলেছেন, ‘আমাদের লক্ষ্যই ছিল চ্যাম্পিয়ন হবো। সেভাবে আমরা ফাইনালে উঠেছি। ছেলেরা তাদের সেরা খেলাটা উপহার দিচ্ছে। আমাদের সামনে এখন শুধু কিরগিজস্তান বাধা।'
এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলংকাকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিরগিজস্তান। তারা প্রথম সেটে (২৯-২৭), দ্বিতীয় সেটে (২৫-২১) এবং তৃতীয় সেটে (২৫-২০) পয়েন্টে টানা জয় তুলে নেয়।




জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।