Ad

মেসি নেইমার এমবাপ্পেদের বাড়ি কেমন?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

বর্তমানে ফুটবল জগতের সবচেয়ে বড় তারকা মেসি নেইমার এমবাপ্পে। ফুটবল খেলে প্রতিবছর কোটি কোটি ডলার আয় করেন তারা। বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারদের ব্যক্তিগত জীবন অত্যন্ত বিলাসবহুল। তাদের বাড়ি গাড়ির দাম অনেকের সারাজীবনের আয় থেকেও বেশি। ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। বিশ্বের অন্যতম দামি এই খেলোয়াড়ের বাড়ি দেখলে যে কারো চোখ কপালে উঠবে। বিলাসী জীবন যাপনের জন্য নেইমার এমনিতেই বিখ্যাত। ব্রাজিলের অন্যতম সেরা বাড়িতে বসবাস করেন তিনি। দেশটির রিও ডি জেনিরো শহর থেকে কিছুটা দূরে একটি বাড়ি কিনেছেন নেইমার। ২০১৬ সালে কেনা এই বাড়ির জন্য তাকে খরচ করতে হয়েছে ৭ মিলিয়ন ইউরো। দামের মতোই বাড়িটির সবকিছুই অত্যন্ত বিলাসবহুল। প্রায় আড়াই একর আয়তনের এই বাড়িতে রয়েছে ছয়টি স্পেশাল সুইট। এছাড়া বাড়ির মধ্যে আছে জিম থেকে শুরু করে টেনিস কোর্ট, স্পা, ম্যাসাজ রুম, এবং জাকুজি। লকডাউনের সময় এখানেই সময় কাটিয়েছিলেন নেইমার। এছাড়া ২০১৮ সালে ইনজুরির সময় এখানে থেকেই বিশ্রাম নিয়েছেন তিনি। ।ব্রাজিলিয়ান এই তারকার মালিকানায় রয়েছে একাধিক হেলিকপ্টার এবং প্রাইভেট জেট। নিজের বাড়িতেও অনেক সময় হেলিকপ্টারে যাতায়াত করেন তিনি। এজন্য বাড়ির ভিতরেই আছে একটি হ্যালিপ্যাড। রিও ডি জেনিরোর এই বাড়ি থেকে সমুদ্র সৈকত বেশি দূরে নয়। সেখানে রয়েছে এই তারকার ব্যক্তিগত প্রমোদতরী। বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। গত দেড় যুগের বেশিরভাগ সময় ধরে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় ছিলেন তিনি। তার জীবন যাপন পদ্ধতিও অত্যন্ত বিলাসবহুল। সাবেক বার্সা তারকার একটি বাড়ি রয়েছে বার্সালোনা শহরতলি তে। ক্যাম্প ন্যু থেকে যেটির দুরত্ব প্রায় ২০ কিলোমিটার। ইন্টারনেটের তথ্য অনুযায়ী বাড়িটি প্রথমে দুই মিলিয়ন ডলার দিয়ে কিনেছিলেন মেসি। এরপর পুরো বাড়ি প্রস্তুত করতে তার খরচ হয়েছে আরো সাত মিলিয়ন ডলার। সব মিলিয়ে বাড়িটির পেছনে প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছেন লিওনেল মেসি। বার্সালোনার এই বাড়ির বিশাল লিভিং রুম মেসি ও তার বাচ্চাদের খুবই প্রিয়। এখান থেকে প্রায়ই ছবি শেয়ার করেন আর্জেন্টাইন তারকা। বিশাল এই বাড়ির ভেতর রয়েছে রাজকীয় একটি সুইমিংপুল। এছাড়াও রয়েছে বিশাল খেলার মাঠ, যেখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করেন লিওনেল মেসি। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে নিজের জাত চিনিয়েছেন তিনি। বর্তমানে পিএসজির হয়ে খেলা এই তারকার বাড়ি রয়েছে প্যারিস শহরে। ইন্টারনেটের তথ্য অনুযায়ী তার বাড়িটির মূল্য প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার। এমবাপ্পের বাড়িতে সুইমিংপুল সহ অন্যান্য সকল সুবিধা রয়েছে। তার বাড়ি থেকেই পাওয়া যায় আইফেল টাওয়ারের ৩৬০ ডিগ্রি ভিউ। বিশ্বের অন্যতম ধনী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় দীর্ঘদিন শীর্ষে ছিলেন তিনি। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার জীবন অত্যন্ত বিলাসবহুল। ফুটবলারদের মাঝে সবচেয়ে দামি গাড়ি বহরের মালিকানা রয়েছে তার দখলে। সিআর সেভেন খ্যাত এই তারকা পর্তুগালের সবচেয়ে দামি বাড়ির মালিক। পর্তুগালের রাজধানী লিসবনের কাছে একটি বাড়ি কিনেছেন রোনালদো, যেটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা। ২ হাজার ৭০০ বর্গ মিটারের এই বাড়িতে তিন তলা বাংলো বানাচ্ছেন রোনালদো। এছাড়া বাড়ির মধ্যে থাকবে বিশাল সুইমিংপুল এবং মনোরম বাগান। ২০২৩ সালের শুরুর দিকে বাড়িটি সম্পূর্ণ প্রস্তত হবার কথা রয়েছে। অবসরের পর বান্ধবী জর্জিনার সাথে এখানেই স্থায়ী হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad