Ad

ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে রোনালদো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
untitled
Durbin News

ছুদিন আগেই সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশেষে গুঞ্জনকেই সত্য করে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিলেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তাতে ইউরোপীয় আবহ ছেড়ে রোনালদোর ক্যারিয়ারে যুক্ত হলো এশিয়ান নতুন অধ্যায়।গতকাল শুক্রবার রোনালদো বলেছেন, ‘নতুন পরিবেশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব রোমাঞ্চিত। আল নাসর যেভাবে ফুটবলের সামগ্রিক উন্নয়ন নিয়ে কাজ করছে, সেটি আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’পর্তুগিজ এই তারকার বর্তমান বয়স ৩৭ বছর। এর মধ্যে ইউরোপের চার ক্লাবে কাটিয়েছেন ২০ বছর। ৫ বার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং পাঁচবার জেতেন ব্যালন ডি অর।২০০২ সালে পর্তুগালে স্পোর্টিং সিপি দিয়ে ক্লাব যাত্রা শুরু হয় রোনালদোর। এক বছর পরে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ছয় বছর ম্যানচেস্টারে কাটিয়ে ২০০৯ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। প্রায় ৯ বছর মাদ্রিদে থেকে রাশিয়া বিশ্বকাপের পরে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিন বছর সেখানে থেকে ২০২১ সালে আবার ফিরে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে।তবে কাতার বিশ্বকাপ শুরুর আগে ম্যানচেস্টারের কোচ, শীর্ষ কর্মকর্তা ও মালিকপক্ষকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেন রোনালদো। তাতে নভেম্বরের ২২ তারিখে ম্যানচেস্টার অধ্যায়ের সমাপ্তি ঘটে। পরে ইউরোপীয় কোনো ক্লাবে না থেকে সোজা নাম লেখালেন এশিয়ার দেশ সৌদি আরবের ক্লাব আল নাসরে।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে রোনালদো আড়াই মৌসুমের জন্য চুক্তি করেছেন। প্রতি মৌসুমের জন্য রোনালদো পাবেন ২ হাজার ২১৩ কোটি টাকার উপরে (২০০ মিলিয়ন ইউরো)। সঙ্গে থাকবে সাইনিং বোনাসসহ অন্যান্য ভাতা। আর ফুটবল বিশ্বে এটিই সবচেয়ে বড় চুক্তি। এর আগে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে পিএসজির সঙ্গে প্রতি মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এবার এমবাপ্পেকে ছাড়িয়ে গেলেন রোনালদো।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad