Ad

সৌদিতে রোনালদোর দৈনিক আয় ৬ কোটির বেশি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

সৌদি আরবের ক্লাবে যোগ দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদো, বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল ফুটবল পাড়ায়। অবশেষে সেটা বাস্তবে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটির অন্যতম শীর্ষ ক্লাব আল নাসেরে নাম লিখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা খেলোয়াড়। গত রাতে নিজেদের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি শেষে আল নাসের বিষয়টি নিশ্চিত করেছে।আল নাসেরের সাথে আড়াই বছরের চুক্তি করেছেন রোনালদো। সে হিসেবে ২০২৫ সাল পর্যন্ত এশিয়ান ক্লাবটির জার্সিতে দেখা যাবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। এই চুক্তিতে আকাশচুম্বী অর্থ যোগ হবে পর্তুগিজ অধিনায়কের ব্যাংক অ্যাকাউন্টে।আল নাসের থেকে প্রতি বছর রোনালদোর আয় হবে ২০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ২১৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজার ১৬০ টাকা। সে হিসেবে প্রতি মাসে পাবেন ১৮৪ কোটি ৪২ লক্ষ্য ২৮ হাজার ৫৯৬ টাকা। দৈনিক আক্রমণভাগের এই খেলোয়াড়ের আয় দাঁড়াচ্ছে ৬ কোটি ৬ লক্ষ্য ৩২ হাজার ১৭৩ টাকা।এতো অর্থ খরচ হলেও রোনালদোর মতো বিশ্বসেরা একজন তারকাকে পেয়ে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত আল নাসের কর্তৃপক্ষ। এক টুইট বার্তায় ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নতুন ইতিহাস হতে চলেছে। আমাদের ঢেরায় তোমাকে স্বাগত জানাচ্ছি সিএরসেভেন। এই চুক্তি করার পরে আমাদের ক্লাব আরও নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত হবে। আমাদের আগামী প্রজন্মের ছেলেরা রোনালদোকে দেখে নিজেদের সেরা করে তোলার চেষ্টা করবে।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় আল নাসেরের চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মার লিখেছেন, ‘এই চুক্তি এক নতুন ঐতিহাসিক মুহূর্ত। রোনালদো বিশ্বের সকল খেলোয়াড়ের কাছে এক উদাহরণ। আশা করছি তার উপস্থিতি আল নাসেরের সাফল্য বয়ে আনবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad