Ad

জিদানকে ‘অসম্মান’ করায় ফেডারেশন প্রধানকে একহাত নিলেন এমবাপে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

এই ঘটনায় ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতির কড়া সমালোচনা করেছেন দেশের ক্রীড়ামন্ত্রীসহ আরও অনেকেই।জিনেদিন জিদানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লু গ্রেত। জিদানের পাশে দাঁড়িয়ে ফেডারেশন সভাপতির কড়া সমালোচনা করেছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীসহ আরও অনেকেই তীব্র সমালোচনা করেছে লু গ্রেতের।ফ্রান্স ফুটবল দলের কোচ হিসেবে দিদিয়ে দেশমের মেয়াদ বাড়ানো থেকে বিতর্কের সূত্রপাত। দলকে টানা দুটি বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া এই কোচের চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে ফেডারেশন। যদিও এবার জিদান দায়িত্ব পেতে পারেন বলে জোর আলোচনা ছিল।ফ্রান্সের এই কিংবদন্তি এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন আছে।ফ্রান্সের আরএমসি রেডিওতে সাক্ষাৎকারে লু গ্রেতকে এই প্রসঙ্গেই জিজ্ঞেস করা হয়, জিদান যদি এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে নেন? এতেই বেশ চটে গিয়ে লম্বা উত্তর দেন লু গ্রেত।“আমার তাতে মাথাব্যথা নেই। তার যেখানে ইচ্ছা সে যেতে পারে। আমি খুব ভালো করেই জানি যে, জিদান সবসময়ই রাডারে ছিল (ফ্রান্সের সম্ভাব্য কোচ হিসেবে)। তার শুভাকাঙ্ক্ষীরও অভাব নেই। কেউ কেউ তো দেশমের বিদায়ের অপেক্ষায় ছিল… কিন্তু দেশমকে নিয়ে গুরুতর আপত্তি কার থাকতে পারে? কারও নয়।”“জিদানের যা ইচ্ছা করতে পারে। আমি পরোয়া করি না। তার সঙ্গে আমার কখনও দেখা হয়নি। দেশমের দায়িত্ব ছিন্ন করার কথা আমরা কখনও ভাবিইনি। জিদান যেখানে ইচ্ছা যেতে পারে, কোনো ক্লাবে বা যে কোনো জায়গায়।জিদানের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কি না, এই প্রশ্নে লু গ্রেতের উত্তর বিতর্কের আগুনে আরও ঘি ঢেলে দেয়।“জিদান আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল কি না? অবশ্যই নয়। চেষ্টা করলেও আমি তার ফোন ধরতাম না।”লু গ্রেতের সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরই তুমুল হইচই শুরু হয় ফ্রান্সে। এই মুহূর্তে ফ্রান্স ফুটবলের সবচেয়ে বড় তারকা এমবাপে টুইটারে লিখেন, “জিদানই ফ্রান্স। তার মতো একজন কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।”বছর দুয়েক আগেও জিদানকে ফ্রান্সের কোচ হিসেবে পেতে দারুণ আগ্রহী ছিলেন লু গ্রেত। তবে জিদান তখন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন।ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ের নায়ক জিদান। ২০০৬ বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সেই আরেকটি শিরোপা জয়ের কাছাকাছি গিয়েছিল ফ্রান্স। দেশের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও তিনি নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তার কোচিংয়ে রিয়াল মাদ্রিদ জিতেছে দুটি লা লিগা। ইতিহাসের একমাত্র কোচ হিসেবে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা।এমন একজন জাতীয় আইকনকে নিয়ে এরকম মন্তব্য মানতেই পারছেন না ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী ও সাবেক টেনিস খেলোয়াড় আমিলি ইউদেহা-কাস্তেহা।“দেশের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থাটি নিশ্চিতভাবেই সীমা ছাড়িয়ে গেছে এখানে। খুবই অনাকাঙ্ক্ষিত মন্তব্য এটি এবং শ্রদ্ধাবোধের লজ্জাজনক ঘাটতি ফুটে উঠেছে এখানে। ফুটবল ও ক্রীড়ার একজন কিংবদন্তিকে নিয়ে এই মন্তব্য আমাদের সবাইকে আঘাত করেছে।”লু গ্রেতকে ক্ষমা চাওয়ার আহবান জানান ফরাসি রাজনীতিবিদ পিয়ের আলেকসঁদ অঁগলাদে। দেশের ফুটবল ফেডারেশনের দায়িত্বে আরও উপযুক্ত কাউকে দেখতে চান তিনি।ফ্রান্সের ফুটবল ও ক্রীড়ার স্তম্ভ জিদান। তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে দেশের সব মানুষ দারুণ ভালোভাবে। আমাদের ফুটবলে প্রয়োজন আরও ভালো কাউকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad