Ad

মেসিদের পেছনে পিএসজির ব্যয় কত?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2021-11_ac35823f-717e-4cde-85f2-5d2c0b45877a_147871_01_02
Durbin News

ক্লাব ফুটবল মানেই অর্থের ঝনঝনানি। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। এই তিনজনকে একসাথে খেলাতে পিএসজিকে প্রতি বছর ব্যয় করতে হয় মোটা অঙ্কের অর্থ। ফলে ফরাসি ক্লাবটির সামগ্রিক ব্যয়ও বেড়েছে। মেসি, নেইমার, এমবাপ্পের মোট পারিশ্রমিক ইউরোপের ছোট, বড় অনেক ক্লাবের পুরো মৌসুমের খরচের চাইতেও বেশি। এই তিন জন ছাড়াও পিএসজিতে আছে অনেক তারকা ফুটবলার। সব মিলিয়ে ফুটবলারদের পারিশ্রমিক বাবদ ফরাসি এই ক্লাবের খরচ প্রায় ৬৫ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৮ হাজার কোটি টাকার বেশি।২০২১-২২ মৌসুমে দুর্দান্ত এক দল তৈরি করে ক্লাবটি। যেখানে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার আলোচিত ঘটনাও আছে। কিংবদন্তি এই ফুটবলারের পাশাপাশি সার্জিও রামোস, আশরাফ হাকিমি, দোন্নারুম্মা, জর্জিও ভাইনালদামদেরও অন্তর্ভূক্ত করা হয়।ফুটবলভিত্তিক বিশ্লেষণকারী ওয়েবসাইট- 'ফুটবল বেঞ্চমার্ক' সম্প্রতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নস প্রতিবেদনের ৭ম সংস্করণ প্রকাশ করে। ২০২৩ সালে প্রকাশিত সংস্করণ বলছে, গত মৌসুমে ৪৫ শতাংশ পারিশ্রমিক ব্যয় বেড়েছে পিএসজির। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়া মেসি ৪১ মিলিয়ন ইউরো পারিশ্রমিক নিবেন। সে ক্ষেত্রে গত মৌসুমে তার পেছনেই ব্যয় হয়েছে ২০ মিলিয়ন ইউরোর বেশি।এই প্রতিবেদন অনুসারে পিএসজি ২০২১-২২ মৌসুমে যে পরিমাণ অর্থ খেলোয়াড়দের পারিশ্রমিক হিসেবে ব্যয় করেছে, তা ক্লাব ফুটবলে সর্বোচ্চ।তবে তারকাদের মিলনমেলা বসিয়ে, কাড়ি কাড়ি অর্থ খরচ করেও লাভ হয়নি ক্লাবটির। গত মৌসুমে লাভ তো হয়নি বরং লোকসানে পড়তে হয়েছে। বেঞ্চ মার্কের ওই প্রতিবেদন বলছে, ৩২ কোটি ৬০ লাখ পাউন্ড ক্ষতি হয়েছে পিএসজির। বাংলাদেশি মুদ্রায় যা ৪ হাজার কোটি টাকার বেশি।পিএসজি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এমনটা আগেই আভাস দিয়েছিল বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম মেইল অনলাইন, এ নিয়ে প্রতিবেদন করে কয়েক মাস আগে। তাদের তথ্য অনুসারে ৩১ কোটি ৭০ লাখ পাউন্ড ছিল সম্ভাব্য ক্ষতির পরিমাণ। এই ক্ষতির মধ্যে অবশ্য একটা জরিমানার অঙ্কও আছে। আর্থিক নীতি লঙ্ঘন করায় উয়েফা ৫ কোটি ৬০ লাখ পাউন্ড জরিমানা করেছিলো ক্লাবটিকে। বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক ব্যয় করা ক্লাব পিএসজি হলেও আগে এই রেকর্ড ছিল বার্সেলোনার। লিওনেল মেসির সাবেক ক্লাব ২০১৯ সালে খেলোয়াড়দের পারিশ্রমিক হিসেবে ৪৭ কোটি ৮০ লাখ পাউন্ড ব্যয় করেছিল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ১১০ কোটি টাকা। ২০১৮ সালেও বার্সেলোনা তখনকার সময়ের রেকর্ড পারিশ্রমিক ব্যয় করেছিল। আর্থিক অঙ্কে সেবার ৪৬ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করে স্প্যানিশ ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ছিল ৫ হাজার ৯৫৬ কোটি টাকা। পিএসজি যেভাবে এমবাপ্পে, মেসি, নেইমারদের পেছনে ব্যয় করছে, তাতে সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া ক্লাব হিসেবে ভবিষ্যতেও শীর্ষে থাকতে পারে। গত বছর নানা নাটকীয়তার পর ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পের সাথে যে চুক্তি করেছে তাতে ভালোই খরচ হচ্ছে। ২০২৫ সাল পর্যন্ত পিএসজিতে থাকার কথা এমবাপ্পের। এই তরুণ পুরো মেয়াদ ক্লাবটিতে ঠিকঠাক কাটালে ৬৩ কোটি ইউরো পাবেন, এমনটাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর। তবে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের পিএসজি ছাড়ার গুঞ্জনে ভিন্ন কিছুর আভাস মিলছে। ইউরোপের ফুটবল থেকে আপাতত বিরতি নিয়ে রেকর্ড পারিশ্রমিকে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গুঞ্জন আছে পর্তুগিজ এই তারকার মতো মেসিকেও সৌদির ফুটবলে দেখা যেতে পারে।স্পেনের সংবাদ মাধ্যম মুন্দো দেপার্তিভোর খবর অনুসারে, মেসিকে বছরে ৩০ কোটি ডলারের প্রস্তাব দিতে পারে আল হিলাল ক্লাব। আগামী ১৯ জানুয়ারি আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পিএসজি। এ ম্যাচ দিয়েই সৌদির ক্লাবে যাত্রা শুরু করবেন রোনালদো। মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে রোনালদো-মেসিকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad