খেলাধুলা
রিয়াল মাদ্রিদকে উড়িয়ে সুপার কাপের শিরোপা বার্সার
অবশেষে ২১ মাস পর শিরোপার দেখা পেল বার্সেলোনা। কোচ হিসেবে জাভির প্রথম শিরোপা এসেছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে। স্প্যানিশ সুপার কাপের একপেশে ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি ঘুরে তুলেছে বার্সেলোনা। প্রতিশোধ নিলো মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো হারার।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামলেও মাদ্রিদের মাঝে ছিল না সেই ছাপ। বরং পুরোটা সময় রক্ষণ ও মাঝমাঠে ছন্নছাড়া লেগেছে মাদ্রিদকে। ৩৩তম মিনিটে মাদ্রিদের রক্ষণভাগের ভুলে এগিয়ে যায় বার্সেলোনা। লেভান্দোভস্কির পাসে বাঁ পায়ের শটে কর্তোয়াকে ফাঁকি দেন স্প্যানিশ ফুটবলার গাভি। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কাতালানদের। প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ একটি পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান লেভান্দোভস্কি। এবার সহায়তা করেন গাভি।
এল ক্লাসিকোতে লেভার এটি প্রথম গোল। দুই গোল খেয়ে বিরতিতে যায় মাদ্রিদ। বিরতি থেকে ফিরলেও নিজেদের আর ফিরে পায়নি লস ব্ল্যাংকোরা বরং আক্রমণ বাড়ায় বার্সেলোনা। থিবো কর্তোয়ার সৌজন্যে দফায় দফায় বেঁচে গেলেও ৬৯ মিনিটে দলকে তৃতীয় গোল খাওয়ার হাত থেকে বাঁচাতে পারেননি এই গোলরক্ষক। তরুণ তুর্কি পেদ্রির গোলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। খেলার শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে ৯৩ মিনিটে মাদ্রিদের হয়ে একটি গোল শোধ করেন করিম বেনজেমা। কিন্তু তাতে স্বান্তনা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। বার্সার হাতেই ওঠে সুপার কাপের শিরোপা।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







