খেলাধুলা
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের মেয়েরা। সেই ছন্দ ধরে রাখল দ্বিতীয় ম্যাচেও। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কার মেয়েদের হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
আজ সোমবার মেয়েদের এই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। এই নিয়ে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ নারী দল। এই গ্রুপের বাকি তিনদল হলো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপে প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাস দ্বিতীয় ম্যাচেও কাজে লাগিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে করেছে চমৎকার ব্যাটিং। নিজের ব্যাটিং দৃঢ়তায় শ্রীলঙ্কাকে ১৬৬ রানের শক্ত লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশের মেয়েরা। যে লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা থেমে যায় ১৫৫ রানে।
রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ২৪ রানের মধ্যে হারায় দুই ওপেনারকে। সেই ধাক্কা সামলে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক ভিস্মি গুনারত্নে ও দেওমি। দুজন মিলেন লড়াই জমিয়ে তোলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রতিরোধ ভেঙে জয় তুলে নেয় বাংলাদেশ। ৫৪ বলে ৬০ রান করেন বিস্মি। আর ৪৪ বলে ৫৫ রান করেন দেওমি।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৬৫ রান তুলেছে বাংলাদেশ। এই রান তুলতে মাত্র দুই উইকেট হারিয়েছে লাল-সবুজের দল।
দক্ষিণ আফ্রিকার উইলমোর পার্কে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে চমৎকার জুটি উপহার দেন আফিয়া প্রত্যাশা ও মিষ্টি শাহা। এই জুটিতে বাংলাদেশ পায় ৭৫ রান।
১২তম ওভারে এসে ভাঙে এই জুটি। ৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে ফিরে যান প্রত্যাশা। এরপর ১৪ রানে ভাঙে মিষ্টির প্রতিরোধ। এই দুই উইকেট হারানোর ধাক্কা সামলে আরেকটি জুটি উপহার দেন দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। দুজনে মিলেই বাংলাদেশকে টানেন বাকি পথ।
ইনিংসের শেষ বলে ডাবল নিয়ে মাত্র ২৮ বলে ফিফটি করেন স্বর্ণা। ৩টি চার ও ২টি ছয়ের মার ছিল তার ইনিংসে। অপর প্রান্তে দারুণ ইনিংস খেলেছেন দিলারা আক্তার। ৩টি চার ও ১টি ছয়ে মাত্র ২৭ বলে ৩৬ রান করেন দিলারা। প্রত্যাশা-স্বর্ণা দুজনেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দুজনের জুটি থেকে আসে ৮৬ রান। তাতে বাংলাদেশ পায় ভালো পুঁজি। যাতে ভর করে পেয়ে যায় দ্বিতীয় জয়ের নাগাল।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







