খেলাধুলা


অস্ট্রেলিয়ান ওপেন : দ্বিতীয় রাউন্ডেই নাদালের বিদায়


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ জানুয়ারি ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার

অস্ট্রেলিয়ান ওপেন : দ্বিতীয় রাউন্ডেই নাদালের বিদায়

প্রথম রাউন্ডের পরীক্ষায় পাশ করে যান রাফালেন নাদাল। কিন্তু দ্বিতীয় রাউন্ডের বাধা কাটাতে আর পারলেন না স্প্যানিশ তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন নাদাল


আজ বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে ৬-৪,৬-৪, ৭-৫ গেমের হারে থেকে বিদায় নিলেন নাদাল। চোট নিয়ে ম্যাচটি খেলা নাদাল টিকতে পারেননি ম্যাকেঞ্জির সামনে। তিক্ততা দিয়ে শেষ হলো অস্ট্রেলিয়ান ওপেনের যাত্রা।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধির কাছে এক সেটেও পাত্তা পাননি নাদাল। প্রথম সেটে হারেন ৬-৪ ব্যবধানে। দ্বিতীয় সেটেও হেরে যান ৬-৪ ব্যবধানে। এরপর কোমরে চোটের কারণে দ্বিতীয় সেটের পর ‘মেডিকেল টাইমআউট’ নেন স্প্যানিশ তারকা।


পরে ফের কোর্টে নামেন। খেলা চালিয়ে যান। কিন্তু চোট নিয়ে পারেননি নিজের সেরাটা দিতে। তৃতীয় সেটে কিছুটা লড়াই করে শেষ পর্যন্ত হারেন ৭-৫ ব্যবধানে।

শেষ ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনে এত দ্রুত বিদায় নিয়েছিলেন নাদাল। সেবার বিদায় নেন প্রথম রাউন্ড থেকে। এবার বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ড থেকে। হতাশায় শেষ হলো ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকার অস্ট্রেলিয়ান তারকা।



জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।