Ad

ইতিহাস গড়ে ডাবল সেঞ্চুরি করলেন শুভমান গিল; ভাঙলেন শচীনের রেকর্ড

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ইতিহাস গড়ে সেঞ্চুরি করলেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে, ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন ভারতীয় এই তরুণ ওপেনার। সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির পথে, গিল ছাড়িয়ে গেছেন কিষানকে। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে করা ডাবল সেঞ্চুরির দিন, কিষানের বয়স ছিল ২৪ বছর ১৪৫ দিন। এবার সেই রেকর্ডটা দখলে নিলেন শুভমান গিল।নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে, হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এই কীর্তি গড়েন তিনি।মাত্র ২৩ বছর ১৩২ দিন বয়সে, ওয়ানডে ক্যারিয়ারে নিজের খেলা ১৯ তম ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। পঞ্চম ভারতীয় এবং বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন এই ওপেনার। এদিন, শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন গিল। ফিফটি করতে লেগেছিল ৫২ বল। এরপর দ্রুত রানের ফোয়ার ছুঁটিয়ে, সেঞ্চুরি অবধি পৌঁছে যান মাত্র ৮৭ বলেই। সেঞ্চুরির পর আরো দ্রুত রান তুলতে থাকেন এই তারকা। ইনিংসের ৪৩তম ওভারে, মাইকেল ব্রেসওয়েলকে দুর্দান্ত এক শটে ছক্কা মেরে, ১৫০ পূর্ণ করেন গিল। একপ্রান্তে উইকেট হারাতে থাকলেও, আরেক প্রান্তে ধীরে ধীরে ডাবল সেঞ্চুরির দিকে ধাবিত হন তিনি। ইনিংসের যখন মাত্র ৩ ওভার বাকি, ডাবল সেঞ্চুরি থেকে তখনো ৩১ রান দূরে দাঁড়িয়ে ছিলেন এই ওপেনার।৪৮ তম ওভারে ২ ছক্কার পর, ৪৯ তম ওভারে লকি ফার্গুসনকে পর পর ৩ ছক্কা হাঁকিয়ে, ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন গিল।ব্যাট হাতে ১৪৯ বলে ১৯ চার আর ৯ ছক্কার সাহায্যে, ক্যারিয়ার সেরা ২০৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এই ভারতীয় তারকা। তার করা ডাবল সেঞ্চুরিতেই ৮ উইকেট হারিয়ে, ৩৪৯ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে, শেষ পর্যন্ত ১২ রানের জয় পায় ভারত।এতদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে, ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক ছিলেন শচীন টেন্ডুলকার। ১৯৯৯ সালে হায়দরাবাদে ব্ল্যাকক্যাপ্সদের বিপক্ষে, ১৮৬ রান করে অপরাজিত ছিলেন এই কিংবদন্তি তারকা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির পথে শচীনের সেই রেকর্ড গুড়িয়ে দেন গিল।ওয়ানডে ক্রিকেটে সবার আগে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৭ বলে অপরাজিত ২০০ রানের ইনিংসের পথে এই কীর্তি গড়েন শচীন।এরপর ২০১১ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ বলে ২১৯ রান করে, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন, ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেহবাগ। তৃতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম তুলেছিলেন রোহিত শর্মা। ২০১৩ সালের নভেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৮ বলে ২০৯ রানের পথে, ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির হাঁকান তিনি। সব মিলিয়ে নিজের নামের পাশে যোগ করেছেন, তিন তিনটি ডাবল সেঞ্চুরির কীর্তি। এমনকি ওয়ানডে ক্রিকেটে, এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও রোহিত। ২০১৪ সালের নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে, ইডেন গার্ডেন্সে ১৭৩ বলে ২৬৪ রানের দানবীয় এক ইনিংস খেলেন, বর্তমান ভারতীয় এই অধিনায়ক। এছাড়া ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির তালিকায় নাম আছে ইউনিভার্স বস খ্যাত ক্যারিবীয় তারকা ক্রিস গেইল, নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপটিল, পাকিস্তানী তারকা ফখর জামান ও ভারতের ইশান কিশানের। আর এই তালিকার সবশেষ সংযোজন শুভমান গিল। দিন কয়েক আগেই শ্রীলংকার বিপক্ষে ৯৭ বলে খেলেছিলেন ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস। এর আগে গেলো বছরের ২২ আগস্ট, জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ৯৭ বলে ১৩০ রানের ইনিংস খেলেন গিল। আর সেটাই ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad