Ad

নির্বাচনে পাল্টা হামলা করবেন হিরো আলম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
6a9681989fbf1289bd95fe37520df1322758c8879efd8acb
Durbin News

সোশাল মিডিয়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গান, অভিনয়, প্রযোজনা, স্টেজ শো করে পরিচিত পেয়েছেন তিনি। সম্প্রতি রাজনীতিতেও সক্রিয় হয়েছেন আলোচিত এ ব্যক্তি। এবার বগুড়ার দুটি আসন থেকে উপ-নির্বাচনের লড়বেন হিরো আলম। ইতিমধ্যে প্রতীকও পেয়েছেন তিনি।কিছুদিন আগে বগুড়ার দুই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু তার মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এই নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। এরপর মঙ্গলবার হাইকোর্ট প্রার্থিতা ফিরিয়ে দেন হিরো আলমের।তিনি এবার বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এই দুই আসনের উপনির্বাচনের জন্য ‘একতারা’ প্রতীক পেয়েছেন তিনি।অবশ্য তিনি সিংহ প্রতীক চেয়েছিলেন । কিন্তু প্রতীকটি অন্য দলের নিবন্ধিত। তাই 'একতারা' প্রতীক বেছে নিয়েছেন ।তবে এবারই প্রথম নয়। গতবছরেও নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেনি।হিরো আলম জানিয়েছেন, ২০১৮ সালের নির্বাচনে তার লোকজন কম ছিল। নির্বাচনে বগুড়া-৪ আসনের একটি কেন্দ্রে তার ওপর হামলা চালানো হয়েছিল। পরে ভোট বর্জন করেছিলেন তিনি। তবে এবার তিনি কড়া অবস্থান নিয়েছেন। এবারের নির্বাচনে তার জনপ্রিয়তা ও কর্মী-সমর্থক বেশি। তাই কেউ হামলার চেষ্টা করলে পাল্টা হামলা করা হবে।তবে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে পুরোপুরি আশাবাদী তিনি। এমন ঘটনা যাতে না ঘটে সেটি নির্বাচন কমিশনকে বলে রাখবেন। প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা দাবি করেছেন তিনি। ভোটাররা সুষ্ঠু ভোট দিতে আসতে পারবে এমনটাই প্রত্যাশা তার।ইতিমধ্যে পোস্টার ও লিফলেট ছাপানো হয়ে গেছে। প্রচারণাও শুরু করে দিয়েছেন হিরো আলম।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে, সুসজ্জিত পিকআপ ভ্যান নিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা শুরু করেছেন তিনি।এসময় হিরো আলম ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে একতারা প্রতীকে ভোট চেয়েছেন। নির্বাচনে জয়ী হলে সুখে–দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেছেন। ভোটাররা অনেকেই তাকে উৎসাহ দিচ্ছেন, আবার কেউ কেউ তাকে পেয়ে ছবিও তুলছেন। এবারের প্রচারণায় বড় চমক থাকবে এমনটাই জানিয়েছেন হিরো আলম। তবে কি চমক থাকবে সেটাই এখন দেখার অপেক্ষা। এদিকে তার নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ তাকে নিয়ে উপহাস করছেন। তবে সেসবে কান দিচ্ছেন না তিনি । তার হয়তো প্রভাব প্রতিপত্তি নেই, তবে আছে স্বপ্নজয়ের সাহস ও সততা। ভারতের পশ্চিমবঙ্গের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক বিধানসভার সদস্য হতে পারলে- তিনিও সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। এমনটাই দাবি হিরো আলমের। হিরো আলম মানেই যেনো আলোচনা-সমালোচনা। একের পর এক জনপ্রিয় গান গেয়ে আলোচনায় আসা তার নিয়মিত ঘটনা।কিছুদিন আগেও রবীন্দ্রসংগীত গেয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন হিরো আলম। তার বেসুরো গলায় গান শুনে ক্ষেপে গিয়েছিলেন রবীন্দ্র প্রেমীরা। এ নিয়ে মামলাও হয়েছিলো। পরে মুচলেকা দিয়ে নাকি তাকে থানা থেকে মুক্তি পেতে হয়েছে। এর মধ্যে তিনি কবিতা আবৃত্তি চর্চাও করছেন। সমালোচনাকে তোয়াক্কা না করেই তিনি এগিয়ে চলছেন নিজের মতো করে। একসময় তেমন কিছু ছিল না হিরো আলমের । নিজের বাড়ি ও গাড়ি ছিল না। কিন্তু বর্তমানে তিনি কোটিপতি হয়েছেন। চড়ছেন লাখ টাকার প্রাইভেট কারে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad