খেলাধুলা


পুরোনো বন্ধুদের পেয়ে রোনালদোর ভালোলাগা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ জানুয়ারি ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার

পুরোনো বন্ধুদের পেয়ে রোনালদোর ভালোলাগা


ক্রিস্টিয়ানো রোনালদো বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন। ভক্তরাও দেখে ফেলেছে শেষ। ব্যক্তিটা রোনালদো বলেই আগে থেকে একেবারে ফুরিয়ে গেছেন বলাটা পছন্দ করেন না। নিজের ওপর আস্থা তার সবসময় ছিল। আস্থার জোরে ডিঙিয়েছেন বহু বাধা। কাঁদতে কাঁদতে বিশ্বকাপের মঞ্চ ছাড়া সিআরসেভেনের হাসিমুখ আবার দেখেছে বিশ্ব। 

গতকাল সৌদি আরবের রিয়াদে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ফরাসি ক্লাব  পিএসজি ও রিয়াদ অলস্টার একাদশ। সৌদির আল-হিলাল ও আল-নাসের ক্লাবের খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলের অধিনায়ক ছিলেন রোনালদো। সৌদিতে পাড়ি জমানোর পর এটিই তার প্রথম ম্যাচে। সেখানে প্রতিপক্ষ লিওনেল মেসির পিএসজি। শুধু তাই নয়, ছিলেন নেইমার, এমবাপ্পে, নাভাস, রামোস, হাকিমিরাও। 

ম্যাচটিকে ঘিরে উত্তেজনার কমতি ছিল না। দর্শক চাহিদার তুঙ্গে থাকা ম্যাচে রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ফুটবলপিপাসুদের নিরাশ করেনি দুই দল। অল্পদিনে সৌদি ফুটবলের ব্র্যান্ড হয়ে ওঠা রোনালদো করেন জোড়া গোল। শেষ পর্যন্ত তার দল জয় না পেলেও ম্যাচসেরার পুরস্কার ওঠে সিআরসেভেনের হাতেই।

এই ম্যাচে জয় পরাজয় মুখ্য ছিল না। সেদিকে নজর দেয়নি কেউ। ম্যাচ শেষে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে রোনালদোর দেওয়া পোস্টেও জয় ছাপিয়ে প্রাধান্য পেয়েছে দীর্ঘদিন পর মাঠে নামা ও গোল পাওয়া। তিনি লিখেছেন, ‘অনেকদিন পর মাঠে ফিরতে পেরে ও স্কোরশিটে নাম তুলতে পেরে আনন্দিত। পাশাপাশি বেশ কজন পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো।




জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।