Ad

হাশিম আমলাকে যেসব কারণে মনে রাখবে ক্রিকেট বিশ্ব

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
c792a9e0b1c1f0d853b290404dbc01b6
Durbin News

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া হাশিম আমলাকে মনে রাখবে ক্রিকেট বিশ্বক্রিকেট ভদ্র মানুষের খেলা হলে, হাসিম আমলা তার বড় উদাহরণ। দক্ষিণ আফ্রিকার হয়ে নিজের জার্সিটা তুলে রেখেছিলেন সেই ২০১৯ সালে। তবে চালিয়ে যাচ্ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেট। এবার সেখান থেকেও নিজেকে গুটিয়ে নিলেন।এর মধ্য দিয়ে ইতি টানলেন, দুই দশকের কাছাকাছি ক্যারিয়ারের।পেশাদার ক্রিকেটে আমলার সবশেষ উপস্থিতি ছিল, গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে। ঐ মৌসুমে আমলা ৪০ এর কাছাকাছি গড়ে ৭০০ রান সংগ্রহ করেছিলেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেস্ট আর জুলাইয়ে বিশ্বকাপের পর, ওয়ানডে থেকে অবসর নেন তিনি। এরপর কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলছিলেন আমলা।গত বছর কাউন্টিতে চ্যাম্পিয়ন হয় "সারে"। দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের পর এবারও দলটি আশা করেছিল, শিরোপা ধরে রাখার মিশনে তাদের সঙ্গে থাকবেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। কিন্তু তাদের সেই চাওয়া আর পূরণ হচ্ছে না। ২২ গজে আর কখনো ব্যাট হাতে দেখা যাবে না, ক্রিকেট বিশ্বের এই ক্লাসিকাল ব্যাটসম্যানকে। যতদিন ছিলেন, হাশিম আমলা নিজের পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়েছেন।২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত, আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে, ১৮ হাজারেরও বেশি রান করেছেন তিনি। এর মধ্যে সেঞ্চুরি করেছেন ৫৫টি, অর্ধশতক ৮৮টি।প্রোটিয়াদের হয়ে ১২৪ টেস্টে ৪৬.৬৪ গড়ে আমলা রান করেছেন ৯ হাজার ২৮২, যা দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ । তার উপরে আছেন শুধু জ্যাক ক্যালিস। এছাড়া ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার করা ৩১১ রানের ইনিংসটি, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যাক্তিগত সংগ্রহ।সাদা পোশাকে উজ্জ্বল হাশিম আমলা রঙিন পোশাকেও ছিলেন নিজের চেনা রূপে। ১৮১ ওয়ানডেতে ৪৯.৪৬ গড়ে, রান করেছিলেন ৮ হাজার ১১৩, যেখানে সেঞ্চুরি ছিলো ২৭ টি।ক্রিকেটের লেটেস্ট ফরম্যাট টি-টোয়েন্টিতে, ৪৪ ম্যাচে ৩৩.৬০ গড়ে আমলা রান করেছিলেন ১ হাজার ২৭৭, সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৯৭.আমলা যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন, তখন তাকে মনে করা হতো টেস্ট ক্রিকেটার। কিন্তু পনেরো বছরের ক্যারিয়ারে, সব ফরম্যাটেই তিনি ছিলেন সেরাদের একজন। কেবল ক্রিকেটার হিসেবেই নয়, মানুষ হিসেবেও অসাধারণ হাশিম আমলা ছিলেন সতীর্থদের কাছে আদর্শ।তাই পেশাদার ক্রিকেট থেকে অবসরে যাওয়ার কথা ঘোষণা দেবার পর, সতীর্থরাও দিয়েছেন আবেগঘন বার্তা। সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডি ভিলিয়ার্স এক টুইটে লিখেছেন, ‘হাশিম আমলা.. কোথা থেকে শুরু করব? সেটা আমার কাছে সহজ হবে না। হয়তো আমার কয়েকটা দিন, সপ্তাহ, মাস, বছরও লাগতে পারে। আমি আক্ষরিক অর্থে তোমাকে নিয়ে একটি বই লিখে ফেলতে পারবো।'সবসময় তার পাশে থাকার জন্য, আমলাকে ধন্যবাদ দিয়ে ডিভিলিয়ার্স আরও জানান, আমলা সবসময় এমন একজন ভাই, যে তাকে অনেক উপায়ে নিরাপদ বোধ করিয়েছে।’কেবল সতীর্থ হিসেবেই নয়, অত্যন্ত ধর্মপ্রাণ মুসলিম হাশিম আমলার ধর্মের বিধান অনুযায়ী পরিচালিত জীবনধারা, সবার কাছে ছিলো প্রশংসিত।মাঠ কিংবা মাঠের বাইরে, সব জায়গায় মেনে চলতেন ধর্মীয় রীতিনীতি। দীর্ঘ বিমান যাত্রায় সাথে থাকতো পবিত্র কোরআন শরীফ। এসব কারনে তাকে মুসলিম ক্রিকেটারদের রোল মডেলও বলা হয়।ক্রিকেটীয় পারফরম্যান্সের পাশাপাশি, সুন্দর জীবন আচরণের জন্য দারুণ জনপ্রিয় ছিলেন হাশিম আমলা। বাইশ গজে তাকে ভীষণ মিস করবে ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে অবসর ঘোষণা করা আমলা, কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলা এমআই ক্যাপটাউনের ব্যাটিং কোচ তিনি। ধারনা করা হচ্ছে, ভবিষ্যতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হতে পারেন।ব্যাট হাতে আর কখনো মাঠে না দেখা গেলেও, তার কীর্তি অবিনশ্বর হয়ে থাকবে ক্রিকেট ভক্তদের মনে। ক্রিকেটের গ্রেটদের একজন হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন হাশিম আমলা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad