Ad

বার্সার নতুন মেসিঃ আর্জেন্টাইন বিষ্ময় বালক লুকাস রোমান!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে, বলিউডের দুই সুন্দরী অভিনেত্রী, জ্যাকলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহির। তার কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগ উঠেছে, এই অভিনেত্রীদের বিরুদ্ধে। সুকেশের সঙ্গে প্রেম করতে মরিয়া ছিলেন, বলিউডের ডান্সার কুইন নোরা ফাতেহী। এমনকি হিংসা করতেন সুকেশের প্রেমিকা জ্যাকলিন ফার্নান্দেজকে। সম্প্রতি এমনই সব বিষ্ফোরক মন্তব্য করেন, ২০০ কোটি রুপি অর্থ পাচারের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। আইনজীবীর মাধ্যমে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য উঠে এসেছে। সুকেশের দাবি, নোরা দিনে ১০ বারের বেশি তাকে কল দিতেন। তিনি কল রিসিভ না করলে বারবারই বিরক্ত করতেন। নোরা বিভিন্ন সময় তার কাছে দামি ব্যাগ এবং জুয়েলারি উপহার চাইতেন। তার পছন্দের তালিকায় ছিলো বিভিন্ন নামি দামি ব্র‍্যান্ডের ব্যাগ।নোরার কোনো ব্যাগ পছন্দ হলেই, তিনি সেগুলোর ছবি সুকেশকে পাঠাতেন। যেগুলো তিনি পরবর্তীতে ডেটিংয়ের সময় ব্যবহার করতেন। সুকেশ আরও জানায়, তিনি বিভিন্ন সময় নোরাকে প্রায় ২ কোটি টাকার ব্যাগ উপহার দিয়েছেন। সেগুলো নোরা এখনও ব্যবহার করছে। অনেকটা চ্যালেঞ্জ করেই বলেন, নোরাকে কোনো ব্যাগের মানি রিসিট দেখাতে বললে, তিনি তা দেখাতে পারবেন না। কারন তার কাছে সেগুলো নেই।এছাড়া জ্যাকলিনকে হিংসে করতেন নোরা। প্রতিনিয়ত ব্রেইন ওয়াশ করতেন, যেনো জ্যাকলিনকে ছেড়ে, নোরার সঙ্গে সম্পর্কে জড়ায় সুকেশ। দুজনের মধ্যে সম্পর্ক ভাঙার চেষ্টাও করেছেন একাধিকবার। কিন্তু তারা গভীর সম্পর্কে থাকায়, সেই চেষ্টা ব্যর্থ হয়। কথোপকথনের স্ক্রিনশট ইডিকে ইতিমধ্যেই পাঠিয়েছেন সুকেশ।এছাড়াও জানান, কোনো রকম প্রফেশনাল লেনদেন হয়নি নোরার সঙ্গে। শুধু একটি ইভেন্টেরের জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল।সুকেশের দাবি, জ্যাকলিনের সাথে সম্পর্কে থাকার কারণে, নোরাকে তিনি এড়িয়ে চলতেন। কিন্তু নোরা তাঁকে ক্রমাগত বিরক্ত করত।এমনকি নোরার এক আত্মীয়ের জন্য, মিউজ়িক প্রোডাকশন কোম্পানি চালু করার কাজে সাহায্য করতে, নোরা তাঁকে অনুরোধ করেন। অন্যদিকে জ্যাকলিন তার কাছে কখনোই কোনো উপহার চায়নি। বরং তাকে যা দেয়া হয়েছে, সেগুলো নিজেই ভালবেসে দিয়েছেন। এসব অভিযোগের জের ধরে, বারবারই দুই অভিনেত্রীর নাম খবরের শিরোনামে উঠে আসে। জিজ্ঞাসাবাদের জন্যেও তাদের একাধিকবার ডাকা হয়। কিন্তু নোরা বরাবরই সম্পর্কের বিষয়টি চেপে যান। মাত্র কিছুদিন আগেই জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানীর মামলা করেন তিনি। সেখানে দাবি করেন, সুকেশের সাথে নাম জড়িয়ে, তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। এর আগে নোরা অভিযোগ করেছিলেন, সুকেশ তাকে সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়। দামি উপহার পাঠায় এবং সম্পর্কে গেলে ক্যারিয়ার গড়ে দেয়ার প্রলোভন দেখান। কিন্তু নোরা এসব কিছুতে রাজি হননি। জ্যাকলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহী, দুজনেই বলিউডে ভিনদেশী নায়িকা। হিট আইটেম গানের ডান্সার হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে নোরার। সুকেশের সাথে সম্পৃক্ততার অভিযোগের প্রমান পেলে, নিজের ইমেজ ধরে রাখতে পারেন কিনা, সেটিই এখন দেখার বিষয়। অন্যদিকে সাবেক বিশ্বসুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ অনেক দিন ধরেই বলিউডে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছেন। সুকেশের সাথে সম্পর্কের কথা প্রকাশ্যে আসলে, আরো বেশি বিপাকে পড়েন তিনি। একসময়ের হার্টথ্রব এই অভিনেত্রীর ক্যারিয়ার এখন হুমকির মুখে, যা তিনি নিজেও স্বীকার করেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad