খেলাধুলা


আজারেঙ্কাকে হারিয়ে ফাইনালে রাবিকিনা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৬ জানুয়ারি ২০২৩, ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার

আজারেঙ্কাকে হারিয়ে ফাইনালে রাবিকিনা


অস্ট্রেলিয়ান ওপেনের দুবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। এবারের ফাইনাল মাতানোর সুযোগও ছিল তার সামনে। কিন্তু ইয়েলেনা রাবিকিনার সামনে বৃথা গেল সেই সুযোগ। তারুণ্যের কাছে হেরে গেল অভিজ্ঞতা। আজারেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন কাজাখস্তানের প্রতিনিধি রাবিকিনা।


আজ বৃহস্পতিবার আজারেঙ্কাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে পা রেখেছেন রাবিকানা। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় নারী এককের প্রথম সেমিফাইনালে বেলারুশ তারকাকে ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারিয়েছেন রিবাকিনা।

দুই সেটের প্রথমটিতে কিছুটা লড়াই করতে পারেন আজারেঙ্কা। দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারেননি কাজাখের রাবিকিনার সামনে। দুবারের চ্যাম্পিয়নের আত্মবিশ্বাস ভেঙে দিয়ে রাবিকানা উঠে গেলেন শিরোপা জয়ের মঞ্চে।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ২৩ বছর বয়সী রাবিকিনা। এর আগে গত বছর উইম্বলডন জিতে কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন তিনি। সেই ছন্দ ধরে রেখে এবার আরেকটি গ্র‍্যান্ড স্ল্যাম জয়ের পথে এগিয়ে গেলেন রাবিকিনা।










জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।