Ad

সবচেয়ে দামি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে দামী ক্লাবের স্বীকৃতি পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ তথ্য অনুযায়ী ক্লাবটির বাজারমূল্য ৪.৮ বিলিয়ন পাউন্ড। যা অন্যান্য ক্লাবের তুলনায় অনেক বেশি। গত বেশ কিছুদিন ধরেই ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির চেষ্টা করছে মালিকপক্ষ। তবে এর মাঝেই এলো দারুণ খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্লাবের খেতাব পেলো তারা। ওল্ড ট্রাফোর্ড ভিত্তিক ক্লাবটির মালিক যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। সম্প্রতি খেলাধুলার আর্থিক বিষয়াদি নিয়ে জরিপ করা প্রতিষ্ঠান- 'স্পোর্টিকো' জানিয়েছে, ম্যানচেস্টার এবারও প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্লাব। তাদের তথ্য অনুসারে, ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ৪.৮ বিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়াচ্ছে প্রায় ৬৩ হাজার কোটি টাকা।মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও ২ বছরের মধ্যে তাদের মূল্য বেড়েছে ২৮ শতাংশ। তালিকায় দুই নম্বরে আছে লিভারপুল। তাদের বর্তমান বাজার মূল্য ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১ বিলিয়ন পাউন্ড কম। ক্লাবটির মূল্য ৩.৮ বিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ হাজার কোটি টাকা। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আছে তালিকার তিন নম্বরে। তাদের বাজার মূল্য ৩.৫ বিলিয়ন পাউন্ড বা প্রায় ৪৬ হাজার কোটি টাকা। সবচেয়ে দামি ইংলিশ ক্লাবের তালিকায় চার ও পাঁচ নম্বরে আছে আর্সেনাল ও চেলসি। আর্সেনালের দাম ২.৯ বিলিয়ন পাউন্ড। আর চেলসির বাজারমূল্য ২.৮ বিলিয়ন পাউন্ড। তবে এবারের মৌসুমে মাঠের পারফরম্যান্স ভিন্ন কথা কথা বলছে। দামের দিক থেকে চার নম্বরে থাকা আর্সেনাল আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। চার নম্বরে অবস্থান করছে সবচেয়ে দামি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তারা পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসলের চেয়েও।২০ ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেড ১২ জয়ের বিপরীতে হেরেছে ৫ ম্যাচে, ড্র করেছে তিনটি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে সাফল্য বিচারে ইতিহাসের সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের দখলে আছে ২০ শিরোপা। যেখানে দ্বিতীয় অবস্থানে থাকা লিভারপুল জিতেছে ১৯ শিরোপা। বেশ কয়েক বছর ধরেই ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে দামি ক্লাবের গৌরব অর্জন করে আসছে। অন্যগুলোর মধ্যে এবার সবচেয়ে দাম বেড়েছে নিউক্যাসলের। সৌদি আরব ভিত্তিক মালিকপক্ষের হাতে যেতেই ৬৩ শতাংশ দাম বেড়েছে এক লাফে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দামি ক্লাবের তালিকায় তাদের অবস্থান ১০ নম্বরে। বাজার মূল্য ৩৫ কোটি ৭০ লাখ পাউন্ড। সেরা দশে থাকা বাকি ক্লাবগুলো হল টটেনহাম, ওয়েস্ট হাম, এভারটন, ও লেস্টার সিটি। এদিকে গ্লেজার পরিবার মালিকানা নেওয়ার পর ৫ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সম্প্রতি ভাটা পড়েছে এই পারফরম্যান্সে। সর্বশেষ ১০ মৌসুমে মাত্র একটি শিরোপা রয়েছে তাদের। অন্যদিকে সর্বশেষ পাঁচ মৌসুমে চার শিরোপা জিতেও সবচেয়ে দামি ক্লাবের তালিকায় সেরা দুইয়ে নেই ম্যানচেস্টার সিটি। ধারণা করা হয় বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে পিছিয়ে থাকায় মাঠের খেলায় সফল দলটির দাম উঠেনি। তবে সব ছাপিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির খবর এখনো আগের জায়গাতেই আছে। বর্তমান দামের চেয়ে বেশি পেলে গ্লেজার পরিবার ক্লাবটি বিক্রি করে দিবে। এমনটাই জানাচ্ছ ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো। ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ঋণে জর্জরিত গ্লেজার পরিবার ৬ থেকে ৮ বিলিয়ন পাউন্ড দাম পেমে বিক্রি করে দিবে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০৫ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় আছে গ্লেজার পরিবার। তবে ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা এই মালিকপক্ষ নিয়ে খুব একটা খুশি নয়। গত বছর বাইরে থেকে বিনিয়োগ কারী আনতে চেয়েছে বর্তমান মালিকপক্ষ। ২০০৫ সালে ৭৯০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটি কিনেছিল তারা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad