খেলাধুলা
সিলেটকে শক্তিশালী করতে দলে আরো দুই বিদেশি
সিলেট পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আগেভাগে বাংলাদেশ ছেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। দুজন চলে যাওয়ার পর আরো দুই বিদেশিকে দলে অন্তর্ভুক্ত করলো আগেই প্লে অফ নিশ্চিত করা দলটি।
বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুকের অফিসিয়াল পেইজে সিলেট স্ট্রাইকার্স পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইবকে অন্তর্ভুক্তির কথা জানায়।
দুজনের একসঙ্গে তোলা ছবি দিয়ে সিলেট ক্যাপশনে লিখেছে, ‘পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরো শক্তিশালী করে তুলবে দলকে।’ বেলা গড়াতে ইরফান টুইটারে বিমান থেকে তোলা ছবি দিয়ে বাংলাদেশে রওনা দেওয়ার খবর জানান ভক্তদের।
গুলবাদিন ছিলেন বিপিএলের খেলোয়াড় ড্রাফটে। প্রতিযোগিতার মাঝপথে ইরফানকে সরাসরি চুক্তিতে নিয়েছে সিলেট।
লিগ পর্বে ১০ ম্যাচ খেলে ৮টি জিতেছে সিলেট। ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে নিশ্চিত করেছে প্লে অফ, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরচুন বরিশালের পয়েন্ট ১২। সমান পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







