Ad

বার্সেলোনায় ফিরছেন মেসি , জানিয়েছেন নিজেই

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (18)
Durbin News

বার্সা থেকে বিদায়ের দিন মেসির অশ্রুসিক্ত মুখ আর কান্নাভেজা চোখ দেখে কেঁদেছিলেন কোটি কোটি মেসি ভক্ত। সেই থেকে আজ পর্যন্ত মেসির বার্সায় ফেরার আশায় বুক বেঁধে আছেন তারা। তবে এবার ফুরাচ্ছে অপেক্ষার পালা-খোদ মেসি জানিয়েছেন তিনি ফিরছেন তার ঘর বার্সেলোনায়।কৈশোরের প্রথম ক্লাবের সঙ্গে ২১ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে দুই বছর আগে যোগ দিয়েছিলেন ফরাসি ক্লাব পিএসজিতে। নানান চড়াই উৎরাই পেরিয়ে প্রথম চুক্তি শেষ করার দ্বারপ্রান্তে আছেন সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। তাই মেসিকে বার্সায় ফেরত চেয়ে আশায় বুক বেঁধেছেন সমর্থকরা।বার্সেলোনা ছাড়ার পর পুরনো ঢেরায় প্রত্যাবর্তন নিয়ে এরই মধ্যে বিস্তর গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু মেসি বার্সেলোনায় ফিরবেন কিনা সে প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায়নি এতোদিন। তবে এবার নিরবতা ভেঙে মনের ইচ্ছার কথা জানিয়েছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই ফুটবলার।সম্প্রতি আর্জেন্টিনার দৈনিক ওলেকে দেয়া এক সাক্ষাৎকারে এই ইচ্ছের কথা জানিয়েছেন মেসি। ফুটবলার হিসেবে ফিরবেন কিনা এমন নিশ্চয়তা না দিলেও বার্সেলোনায় ফিরবেন তিনি এটা নিশ্চিত করেই জানিয়েছেন। আর্জেন্টিনা, স্পেন এবং কাতালুনিয়ার নাগরিক মেসি, ক্যারিয়ার শেষে তাই বার্সেলোনাতেই বাস করবেন বলে জানিয়েছেন।সাক্ষাৎকারে মেসি বলেন আমি বার্সেলোনায় ফিরব, এটা আমার ঘর। ক্যারিয়ার শেষে আমি সেখানেই থাকবো। এই ফেরা বার্সেলোনার মানুষ হিসেবে।শৈশব থেকে যে ক্লাবের হয়ে উত্থান, একের পর এক রেকর্ডে নিজেকে ছাড়িয়ে যাওয়া। যে শহরের বাতাসে ক্যারিয়ারের চূড়ান্ত শিখর দেখা, কিংবা ন্যু ক্যাম্পকে নিজের ঘর বানিয়ে ফেলা তাকে ছেড়ে থাকা অতো সহজ নয় সেটি মানুষ মেসি ভালো করেই জানেন। তাই দিনশেষে ঘরে ফিরবেন এমনটাই জানিয়ে রাখলেন বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা এই ফুটবলার।তবে খেলোয়াড় মেসি বার্সায় ফিরতে পারেন কিনা তা এখন নির্ভর করছে সাবেক ক্লাব বার্সেলোনার উপর। কেননা চলতি বছরেই শেষ হচ্ছে পিএসজির সঙ্গে মেসির চুক্তি। সেসময় মেসিকে ফ্রি এজেন্ট হিসেবেই ঘরে ফেরানোর সুযোগ রয়েছে কাতালান ক্লাবটির। ক্লাবের সদিচ্ছা থাকলে আরো একবার বার্সার জার্সিতে মেসিকে দেখা যেতে পারে।বার্সায় অদূরদর্শিতার জেরেই ক্লাব ছাড়তে হয়েছিল আর্জেন্টাইন অধিনায়ককে। বার্সার সঙ্গে চুক্তি শেষ হবার পর দলবদলের শেষ দিকে এসে চুক্তি নবায়ন করতে অপারগতা জানায় কাতালান ক্লাবটি। এর ফলে ২০২১ সালের ১ জুলাই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি।৫ আগস্ট জানা যায়, বার্সায় থাকছেন না মেসি। এর পাঁচ দিন পর তিনি চুক্তি করেন পিএসজির সঙ্গে। প্রিয় ফুটবলারকে বার্সেলোনা ছেড়ে অন্য কোনো ক্লাবের জার্সিতে দেখতে মোটেই প্রস্তুত ছিলেন না সমর্থকেরা। কিন্তু বাস্তবতার কাছে যে সব কিছুই তুচ্ছ! নতুন ক্লাবে খাপ খাইয়ে নিতে ধুঁকতে হলেও সময়ের সঙ্গে মানিয়ে নিয়েছেন মেসি।প্যারিসের ক্লাব পিএসজির হয়ে জিতেছেন লীগ শিরোপা। এরপর বৈশ্বিক ক্রীড়ার সর্বশ্রেষ্ট আসর ফুটবল বিশ্বকাপের শিরোপা ও জিতেছেন মেসি। ক্যারিয়ারের সকল অপূর্ণতা গুচিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে তকমা পেয়েছেন। এর মধ্যেই ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি অর পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন লিওনেল মেসি।ক্লাবের হয়ে এই মৌসুমে ঘরোয়া লিগে ১৭ টি ম্যাচ খেলেছেন মেসি। এর মধ্যে গোল পেয়েছেন ৯ টি এবং সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১০ টি। অন্যদিকে চ্যাম্পিয়নস লীগে ও দারুন ছন্দে রয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ৫ ম্যাচে ৪ টি গোল পেয়েছেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad