খেলাধুলা


তবে কি মাশরাফীর বিপিএল শেষ হয়ে গেল?


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩০ অপরাহ্ন, সোমবার

তবে কি মাশরাফীর বিপিএল শেষ হয়ে গেল?

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) শুরু থেকেই উড়ছে সিলেট স্ট্রাইকার্স। একের পর এক ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের করে রেখেছে দলটি। তবে কোয়ালিফায়ারের আগে বড় এক দুঃসংবাদ পেল সিলেট। চোটের কারনে প্লে-অফে অনিশ্চিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। 

রোববার (০৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ রাজিন সালেহ। তিনি বলেন,‘ মাশরাফীর চোটের যে অবস্থা, তাতে গ্রুপের পরবর্তী ম্যাচগুলোতেও তাকে পাওয়া যাবে না। এমনকি প্লে-অফে তাকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। 

সুস্থ হতে কত দিন লাগতে পারে মাশরাফীর, এমন প্রশ্নের জবাবে রাজিন সালেহ বলেন, ‘ফিজিও বলেছে মাশরাফীর সুস্থ হতে ১০-১২ দিন লাগতে পারে। সেই হিসেবে এখনই বলা মুশকিল যে সে কোয়ালিফায়ারে খেলতে পারবে কি না। তবে আমরা তার ব্যাপারে আশাবাদী।’

চলতি বিপিএলে বল হাতে এখন পর্যন্ত সফলই বলা যায় মাশরাফীকে। ১০ ম্যাচে ১২ উইকেট নিয়ে আছেন শীর্ষ বোলারদের তালিকার সপ্তম স্থানে। ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে তালিকার শীর্ষে ঢাকার অধিনায়ক নাসির হোসেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় কুঁচকির চোটে পড়েন মাশরাফী। সেই চোটের সুবাদে শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি মাশরাফি। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব নিয়েও দলকে জেতাতে ব্যর্থ হন জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম।




জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।