

বিশ্বকাপ শিরোপা জিতেই বদলে গেলো মেসির বক্তব্য! পেয়ে বসেছে পরের বিশ্বকাপ খেলার লোভ! অথচ এটাই ছিলো মেসির শেষ বিশ্বকাপ! একটা বিশ্বকাপ শিরোপা কত কিছু বদলে দিতে পারে। যার বড় উদাহরণ হয়তো আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়। আক্ষেপের বিন্দুতে ঘুরপাক খাওয়া লিওনেল মেসি কি শেষ চেষ্টায়ও শিরোপার স্বাদ পাবেন না? এমন প্রশ্ন উঠেছিলো ভক্তদের হৃদয়ে। ছিল সংশয়, ছিলো শঙ্কা। মেসি জিতলেন, মেসি জেতালেন। ৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনা পেলো তৃতীয় শিরোপার স্বাদ। কাতার বিশ্বকাপকে বলা হচ্ছিল ফুটবল জাদুকর মেসির শেষ বিশ্বকাপ। বয়স আর বাস্তবতা সে কথাই মনে করাবে৷ তবে তিনি নিজে অবশ্য দিলেন ভিন্ন কিছুর আভাস। সরাসরি বলছেন না ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলবেন ,তবে আর্জেন্টাইন এই ফুটবল যাদুকর খেলবেন না এমনটাও বলেননি। বরং ফিট থাকলে আর খেলাটাকে উপভোগ করলে মাঠে থেকে আরো দীর্ঘদিন যাবে এমনটাই ঈঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি আর্জেন্টিনার ওলে পত্রিকাকে দীর্ঘ সাক্ষাৎকার দেন মেসি। নানা বিষয়ে কথা বলার ফাঁকে ২০২৬ বিশ্বকাপে নিজের খেলা নিয়েও আলাপ করেন।তিনি বলেন, 'বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি ফুটবল খেলতে ভালোবাসি, যদি খেলাটা আমি উপভোগ করি, শারীরিকভাবে ফিট থাকি, তাহলে চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনো দেরি আছে। আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে, এর ওপর নির্ভর করছে।’২০২৬ বিশ্বকাপের আগে লম্বা সময় বাকি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে যাওয়া ,মেসির বয়স তখন ৪০ ছুঁইছুঁই! তবে সবকিছু আমলে নিয়েই ফুটবল জাদুকরকে পেতে মরিয়া সতীর্থ ফুটবলাররা। এমনকি সাবেক তারকাদের কেউ কেউ মনে করে আগামী বিশ্বকাপেও খেলা সম্ভব মেসির।কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার কোচ স্কালোনিও বিশ্বাস করেন মেসিকে তারা পাবেন পরের বিশ্বকাপেও। তবে সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে মেসিকেই, তার দলের দরজা সবসময়ই মেসির জন্য খোলা। আর কোনো কারণে সত্যি আর্জেন্টাইন তারকা আগামী বিশ্বকাপ খেলে ফেললে রেকর্ড বই ওলট পালট করে দিবেন।ইতিহাসে মেসিসহ মাত্র পাঁচজন ফুটবলার সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। ২০০৬ থেকে ২০২২ সবকটি বিশ্বকাপই খেলেছেন এই তারকা। পরের বিশ্বকাপে একটা ম্যাচ খেললেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৬ টি বিশ্বকাপ খেলার রেকর্ডটাও হবে ৫ ফুট ৭ ইঞ্চির এই ফুটবল ইশ্বরের! তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার এই আর্জেন্টাইন তারকা। কাতারেই গড়েছেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। তার নামের পাশে এখন ২৬ টি ম্যাচ।এই ২৬ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ১৩ বার। পরের বিশ্বকাপ খেললে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও হাতছানি দিয়ে ডাকবে মেসিকে। ১৬ গোল দিয়ে বর্তমানে এই কীর্তি জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোজাrer . . সম্প্রতি ওলেকে দেওয়া একই সাক্ষাৎকারে লিওনেল মেসি কথা বলেছেন বিশ্বজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের নিয়েও। যেখানে অবধারিতভাবেই সামনে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ফুটবল ইতিহাসের অন্যতম এই নক্ষত্র জানিয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসা সম্পর্কে তিনি অবগত আছেন। আর্জেন্টিনার এক সাংবাদিক তাকে ব্যাপারটা দেখান। মেসি বলেন সারাবিশ্বে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি দেখাটা দারুণ ব্যাপার। এদিকে বিশ্বকাপ জয়ের পর বুনো উল্লাসে মেতেছে আর্জেন্টিনার সমর্থকরা। উদযাপনে বাড়াবাড়ি ছিল বলে অভিযোগও ওঠে, যা পরে তদন্ত করে ফিফাও।সাক্ষাৎকারে মেসি জবাব দেন এই সমালোচনার। তার মতে উদযাপন নিয়ে কথা বলাটা অনajjo.. কারণ বিশ্বকাপের মতো শিরোপা জয়ে তাদের দেখাতে হয়েছে সর্বোচ্চ নিবেদন। করতে হয়েছে প্রচুর পরিশ্রমও।



