খেলাধুলা
সৌদিতে ওমরাহ করে দেশে ফিরলেন সাকিব
এবারের বিপিএলে ৩ ফেব্রুয়ারি সবশেষ খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছে ফরচুন বরিশাল। সেদিন ওই ম্যাচ শেষ করে মধ্যরাতেই সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ৭ ফেব্রুয়ারির আগে কোনো ম্যাচ না থাকায় ওমরাহ পালনের উদ্দেশ্যে এমনই সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব।
বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়কের আজ (৬ ফেরুয়ারি) রাতে দেশে ফেরার কথা ছিল। তবে টাইগার 'পোষ্টারবয়' সাকিব ওমরাহ পালন শেষে আগেভাগেই দেশে ফিরেছেন। সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
চলমান বিপিএলের নবম আসরে রাউন্ড রবিন পদ্ধতির গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। যেখানে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বর স্থানে রয়েছে ফরচুন বরিশাল। তাতে প্লে-অফ নিশ্চিত করলেও টেবিলের সেরা দুই দল হওয়ার দৌড়ে বাকি দুই দল থাকায় কিছুটা অস্বস্তিতে রয়েছে তারা।
আগামীকাল (৭ ফেব্রুয়ারি) সাড়ে ৬টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে বরিশাল। এই ম্যাচে জিতিলেই কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নেবে সাকিবের দল।
এবারের বিপিএলে দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। বিপিএলে চারবার টুর্নামেন্ট সেরার খেতাব জেতা তারকা এই অলরাউন্ডার এবারও আছেন সেরার দৌড়ে। যেখানে ব্যাট হাতে ৩৪৭ রান ও ৬টি উইকেট নিয়ে মুকুট জয়ের কাছাকাছি আছেন।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







