খেলাধুলা
ভূমিকম্পে তুরস্কের গোলরক্ষকের মৃত্যু
ভূমিকম্প আঘাত হানার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। যে ভূমিকম্পে বুধবার পর্যন্ত পাঁচ সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
তার মৃত্যুর বিষয়ে ইয়েনি মালত্যাসপোর তাদের টুইটারে জানায়, আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কআসলান ভূমিকম্পের ধ্বংসস্তুপের নিচে চাপা পরে প্রাণ হারিয়েছে। আল্লাহ তাকে শান্তিতে রাখুক।’
ক্লাবটি আরও লিখে, ‘তোমাকে আমরা ভুলবো না, তুমি খুবই ভালো মানুষ ছিলে।’
২৮ বছর বয়সী তুর্কআসলান তুরস্কের দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালত্যাসপোর হয়ে ছয় ম্যাচ খেলেছিলেন। ২০২১ সালে তিনি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন।
তুর্কআসলানের স্ত্রী কুবরা তুর্কআসলান কোনোরকমে বেঁচে ছিলেন। তার চেহারায় আঘাত পাওয়ার চিহ্ন ছিল। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া স্বামীকে বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়েছিলেন কুবরা।
ভিডিও বার্তায় কেঁদে কেঁদে সাহায্য চেয়ে তিনি বলেছিলেন, ‘এই জায়গাটা খুবই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দয়া করে তুর্কআসলানকে সাহায্য করুন। সে ৩০ ঘন্টা ধরে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে। এখানে এখনো কোনো ক্রেন কিংবা উদ্ধারকারী আসেনি। এখানকার কেউ-ই ধ্বংসস্তুপের নিচ থেকে বের হয়ে আসতে পারছে না। দয়া করে সাহায্য করুন।’
আহমেত ইয়ুপ তুর্কআসলানের মৃত্যুতে শোক জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস ও এভারটনের সাবেক তুর্কিশ উইঙ্গার ইয়ানিক বোলাসি। তিনি লিখেছেন, ‘আহমেত ইয়ুপ তুর্কআসলান, শান্তিতে থেকো ভাই আমার। এক মুহূর্তে তুমি কাউকে ডাগআউটে দেখতে পারো, পরমুহূর্তেই তারা উধাও হয়ে যায়।’
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







