খেলাধুলা


বিপিএলে প্লে অফের টিকেটের দাম বাড়ল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন, শনিবার

বিপিএলে প্লে অফের টিকেটের দাম বাড়ল
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের লিগ পর্বের খেলা শেষ। প্লে অফ ও ফাইনালসহ ম্যাচ বাকি আর চারটি। প্লে অফের প্রথম দুই ম্যাচের জন্য টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। লিগ পর্বের চেয়ে প্লে অফে সবগুলো ক্যাটাগরিতেই বাড়ানো হয়েছে টিকেটের দাম।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এই দুই ম্যাচের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম রাখা হয়েছে ২ হাজার টাকা। যা লিগ পর্বে ছিল ১৫০০ টাকা। ক্লাব হাউজের টিকেট মিলবে ৮০০ টাকায়, এই ক্যাটাগরির টিকেট এর আগে ছিল ৫০০ টাকা।

উত্তর, দক্ষিণ ও পূর্ব গ্যালারির টিকেটের দামও বেড়েছে ১০০ টাকা করে। উত্তর ও দক্ষিণ গ্যালারিতে ৪০০ ও পূর্ব গ্যালারিতে সর্বনিম্ন ৩০০ টাকায় দেখা যাবে দুই ম্যাচ।

আগের মতোই খেলার আগের দিন ও খেলার দিন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের কাউন্টার ও শেরে বাংলার এক নম্বর গেইটের কাউন্টারে পাওয়া যাবে টিকেট।

এলিমিনেটরের জয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায়। এছাড়া বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবে বিপিএলের ফাইনাল। শেষ দুই ম্যাচের জন্য পরে টিকেটের মূল্য তালিকা জানাবে বিসিবি।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

এক কোটি টাকা দিলেই মামলা থেকে নাম বাদ পরবে সাকিবের

দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তার নাম আসার পর থেকেই দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সেই মামলা ঘিরেই বিস্ফোরক তথ্য দিলেন সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ অনিশ্চিত, তবু তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান ফুটবল দলের

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার রাতে রাজধানীর ইনকিলাব চত্বরে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন–কে ঘিরে চলমান মামলার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা। সেখানে তিনি নাসিরকে নিজের “বীরপুরুষ” হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ দলের কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকায় ৬ জন, বিশেষ গুরুত্বে ক্রিস কোলম্যান

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হলেও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। ফলে নতুন কোচের নাম জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।