Ad

ক্রিকেটার তাসকিন আহমেদের প্রেম, বিয়ে, পরিবার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
taskin-673243643-59f8cf04a0636
Durbin News

দীর্ঘ ৭ বছরের প্রেম! অতঃপর বিয়ে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সুদর্শন পেসার তাসকিন ও নাঈমার বিয়ের গল্পটা ছিলো এমনই! তারকাখ্যাতি তখনও তাসকিনের জীবনে ধরা দেয়নি যখন থেকে নাঈমার সাথে তার সম্পর্কের শুরু! ক্লাস সেভেনে পড়ার সময় নাঈমার প্রেমে পড়েছিলেন তাসকিন। তবে শুরুতে বাংলাদেশ দলের সুদর্শন এই পেসার নাকি পাত্তাই পাননি নাঈমার কাছে! রক্ষণশীল পরিবারের মেয়ে নাঈমা ছিলেন শান্ত, পড়াশুনায় ভালো, মেনে চলতেন ইসলামিক অনুশাসনও। অন্যদিকে ক্লাসের সবচেয়ে দুষ্টু ছিল তাসকিন। এজন্যই নাঈমার সবচেয়ে অপছন্দের ছেলেও ছিলেন তিনি। তা সত্ত্বেও নাঈমার পিছু ছাড়েননি তাসকিন। নানা অজুহাতে কিংবা বাহানায় নাঈমার কাছে প্রশ্ন, সাজেশন আনতে যেতেন তিনি। নাঈমাকে রাজি করাতে অনেক কষ্ট করতে হয়েছে তার। দুজনের মিষ্টি প্রেমের শুরুটা হয় তাসকিনের ছোট বোন প্রিয়ন্তির জন্মদিনে। এসএসসি পরীক্ষার আগে দুজনের মধ্যে শুরু হয় চিঠির আদান প্রদান। আস্তে আস্তে পরিপক্কতা পায় তাদের প্রেম। গ্রামে কানাকানি হলে পিছু নেয় নিন্দুকেরা। পরবর্তীতে নাঈমার পরিবারও জানতে পারে বিষয়টি। ক্রিকেটার হওয়ার পর অনেক মেয়েই তাসকিনের প্রেমে পড়েছে। কিন্তু নাঈমাকে ছেড়ে যাননি তাসকিন, তাকেই ভালোবেসেছেন।২০১৭ দক্ষিণ আফ্রিকা সফরে অনেক খারাপ খেলেছিলেন তাসকিন। অনেক হতাশ হয়ে পড়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় থাকা অবস্থায়ই বাবাকে জানালেন, দেশে এসে নাঈমাকে বিয়ে করতে চাই। ক্রিকেটে আরও মনোযোগ বাড়াতে চাই আমি , এজন্য চাই ও আমার সাথে থাকুক।সফর শেষে বাসায় এসে লম্বা এক ঘুম দিলেন তাসকিন। ঘুমন্ত তাসকিনকে ডেকে তার বাবা আবদুল রশিদ বলেন, 'ওঠ বাবা, কাজটা শেষ করে আসি’। তারপর বাকিটা ইতিহাস! গায়ে হলুদ, আংটি বদল, বিয়ে -অনেকটা আকস্মিকভাবেই ঘটে গেছে সবকিছু।তাসকিন দক্ষিণ আফ্রিকায় থাকাকালেই নাঈমার পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া হল, দেশে আসার আগেই সারা হল সব আয়োজন। সকালে দক্ষিক আফ্রিকা থেকে দেশে এসে সন্ধ্যায়ই বসেছেন বিয়ের পিড়িতে। তাসকিনের জীবনের এ গুরুত্বপূর্ণ অংশ আলোচনায় পরিণত হয়েছিল আরেকটি কারণে। তার বিয়ের উকিল বাবা ছিলেন মাশরাফি বিন মুর্তজা! দেশের অনেক মেয়েই তাসকিনের জন্য রীতিমতো পাগল ছিলো। অন্য কোনো মেয়ের প্রতি আসক্তি যাতে না জন্মায় পাশাপাশি নিজের ক্যারিয়ারের উন্নতি সবকিছু মিলিয়েই তাসকিন নাঈমাকে বিয়ে করেন। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন-নাঈমার কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান তাসফিন আহমেদ রিহান।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিন নিজেই জানিয়েছিলেন এ সুখবর। ফেসবুক প্রোফাইল ও পেজে দেওয়া বার্তায় তাসকিন লিখেন, 'আলহামদুলিল্লাহ, আমার ছেলে।'পোস্ট দেয়ার কিছুক্ষণ পরে তার পোস্টের মন্তব্য করার জায়গায় বেশ কিছু নেতিবাচক মন্তব্য দেখা যায়।যার মূল বিষয় ছিল তাসকিন আহমেদ ও তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমার বিয়ের সময়কাল ও সন্তান জন্ম নেয়ার সময়কাল নিয়ে প্রশ্ন। নেটিজেনরা মন্তব্য করেন বিয়ের ছয় মাসেই বাবা হয়েছেন তাসকিন। শেষ পর্যন্ত তাসকিন নিজেই বাধ্য হয়ে একটি ব্যাখ্যামূলক মন্তব্য পোস্ট করেন। সেখানে তিনি পুরো বিষয়টি পরিষ্কার করেন। গেলো ঈদুল ফিতরের আগেই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি। তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে এক কন্যা সন্তান। বর্তমানে স্ত্রী সন্তান আর বাবা মা নিয়ে সুখেই দিন কাটছে তাসকিন আহমেদ এর।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad