খেলাধুলা


কত টাকা পাবে বিপিএলের চ্যাম্পিয়ন দল?


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

কত টাকা পাবে বিপিএলের চ্যাম্পিয়ন দল?


আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলায় শুরু হবে বিপিএলের শিরোপা লড়াই। নবম আসরের ফাইনালে মুখোমুখি মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স এবং ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে আসরের চ্যাম্পিয়ন, রানার্স আপসহ সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কারমূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ লাখ টাকা পুরস্কার। টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন তিন লাখ টাকা, সর্বোচ্চ রান স্কোরার পাবেন পাঁচ লাখ টাকা, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পাবেন পাঁচ লাখ টাকা। এ ছাড়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। বিপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি আর রানার্স আপ দল এক কোটি টাকা। 

উল্লেখ্য, এবারই প্রথম বিপিএলের ফাইনালে উঠেছে সিলেট। তবে অধিনায়ক মাশরাফির জন্য এটা পঞ্চম ফাইনাল। এর আগে বিভিন্ন দলের হয়ে চারবার ফাইনাল খেলে প্রতিবারই শিরোপা উঠেছে তার হাতে। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার চতুর্থবারের মতো ফাইনালে উঠল। দল হিসেবে কুমিল্লা আগের তিন দফায় ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতেছে। অধিনায়ক ইমরুলের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। 





জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

এক কোটি টাকা দিলেই মামলা থেকে নাম বাদ পরবে সাকিবের

দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তার নাম আসার পর থেকেই দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সেই মামলা ঘিরেই বিস্ফোরক তথ্য দিলেন সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ অনিশ্চিত, তবু তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান ফুটবল দলের

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার রাতে রাজধানীর ইনকিলাব চত্বরে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন–কে ঘিরে চলমান মামলার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা। সেখানে তিনি নাসিরকে নিজের “বীরপুরুষ” হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ দলের কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকায় ৬ জন, বিশেষ গুরুত্বে ক্রিস কোলম্যান

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হলেও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। ফলে নতুন কোচের নাম জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।