Ad

বিপিএল মাঠে মুগ্ধতা ছড়ানো কে এই নতুন ক্রাশ পামেলা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

বিপিএলের নবম আসরে উপস্থাপনা করে আলোচনার কেন্দ্র বিন্দুতে আছেন, ভারতীয় উপস্থাপিকা ও অভিনেত্রী পামেলা সিং ভুটোরিয়া। এরইমধ্যে বাংলাদেশী তরুন ও যুবকদের কাছে তিনি হয়ে উঠেছেন নতুন ক্রাশ। উপস্থাপনা আর সৌন্দর্য্য দিয়ে, হৃদয় কেড়ে নিয়েছেন সবার।সম্প্রতি সাদা কালো শাড়ি পরে, মাঠে মুগ্ধতা ছড়াতে দেখা যায় তাকে। যার একাধিক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই সাবলীল বাংলা ভাষায় কথা বলা ভিনদেশী এই সুন্দরীকে ঘিরে, আগ্রহের কমতি নেই নেটিজেনদের মাঝে। পামেলারও বাংলাদেশের মানুষের প্রতি রয়েছে নিখাঁদ ভালবাসা আর সম্মান। কারন এদেশের সাথে তার রয়েছে আত্মীয়তার সম্পর্ক। বাংলাদেশের খুলনায় তার নানার বাড়ি। যদিও জন্ম এবং বেড়ে উঠা কলকাতায়। তবে দুই দেশের মধ্যে কোনো পার্থক্য নেই তার কাছে। তিনি মনে করেন, কলকাতা থেকে বাংলাদেশে আসলে কখনো কোনো ভিন্ন দেশে আসার অনুভুতি হয় না। কারন দু' জায়গাতেই খাবার দাবার এবং ভাষাগত দিক থেকে অনেকটাই মিল রয়েছে। মাংস ছাড়া এদেশের প্রায় সব ধরনের খাবার খেতেই পছন্দ করেন পামেলা। জানিয়েছেন, বাংলার ইলিশ তার ভিষণ প্রিয়। এছাড়া চিংড়ি ভুনা, শুটকি ভুনা, কচুর লতি, চিতই পিঠাও তার অনেক প্রিয়। সব কিছুর উর্ধ্বে বাংলা ভাষার প্রতিও তার রয়েছে অগাধ ভালবাসা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে উপস্থাপনা করা এ মডেল ও অভিনেত্রী জানান, ক্রিকেটের প্রতি তার রয়েছে বিশেষ দূর্বলতা। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে মাশরাফি বিন মর্তুজা তার সবচেয়ে প্রিয় খেলোয়াড়। মাশরাফির অধিনায়কত্ব তার ভিষণ পছন্দ। তবে দুদেশের ক্রিকেটের মধ্যে নিঃসন্দেহে ভারতের সাপোর্টেই থাকবেন বলে জানান তিনি। এম এস ধোনির বায়োপিকে অভিনয় করার একান্ত ইচ্ছা থাকলেও, তা আর হয়ে উঠেনি। রাহুল দ্রাবিড়কে নিয়ে বায়োপিক নির্মাণ করা হলে, সেখানে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন এই উপস্থাপিকা।মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন পামেলা। ২০০৬ সালে 'মিস ইন্ডিয়া' সুন্দরী প্রতিযোগিতার সেমি-ফাইনালিস্টের তালিকায় ছিলেন এই অভিনেত্রী। এরপর থেকেই তার ক্যারিয়ারে পথ চলা শুরু। উপস্থাপনা ছাড়াও বলিউড ও টলিউডের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি । টালিউডে তার প্রথম অভিষেক হয় দেব এবং কোয়েল মল্লিকের 'পাগলু' সিনেমার মাধ্যমে। এরপর অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমায়। নিজের অভিনয় দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও।সুপারস্টার বিদ্যা বালানের জনপ্রিয় সিনেমা 'কাহানি' সহ, একাধিক বলিউড সিনেমাতে দেখা যায় তাকে। বাংলাদেশের 'অনুপমা’ নামের একটি টেলিফিল্মেও কাজ করেন তিনি। এর আগে জেমসের সঙ্গে একটি এনার্জি ড্রিংকসের মডেল হন পামেলা। একাধিক সেক্টরে কাজ করলেও, তার ঝুলিতে নেই বড় ধরনের কোনো অর্জন। বেশিরভাগ চলচ্চিত্রেই মূখ্য ভুমিকায় ছিলো না তার নাম। তবে সব কিছু ছাপিয়ে, উপস্থাপনা করেই বেশি পরিচিতি পান পামেলা। স্টার স্পোর্টস, জুম টিভি ও সংগীত বাংলা চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করেন তিনি। বিপিএলের আয়োজনে ভারতীয় উপস্থাপিকাদের আনাগোনা শুরু থেকেই ছিলো চোখে পড়ার মত। এর আগের কয়েক আসরের উপস্থাপিকা ছিলেন ভারতীয় মডেল, অভিনেত্রী শিনা চৌহান।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad