

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স। প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফি বিন মুর্তজার সিলেট কি প্রথমবারেই ট্রফি নিয়ে ঘরে ফিরবে নাকি ইমরুল কায়েসের কুমিল্লা জিতবে চতুর্থ ট্রফি?সেই ট্রফির লড়াইয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মুখোমুখি কুমিল্লা-সিলেট। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লা। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলাটি শুরু হবে।



