Ad

কুমিল্লার হেলমেট পরে পিএসএলে খেলতে নামায় নাসিমের শাস্তি!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
পিএসএলে-কুমিল্লার-হেলমেট-পরে-খেলায়-নাসিমের-শাস্তি-17_02_2023
Durbin News

পাকিস্তান সুপার লিগে খেলোয়াড়ের মাথায় বিপিএলের হেলমেট! এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কঠিন শাস্তি দিতে যাচ্ছে, পাকিস্তানি ক্রিকেট বোর্ড! উল্লেখ্য, দিন কয়েক আগেই পাকিস্থান সুপার লিগের ম্যাচে, বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পড়ে খেলতে নেমে, হাসির পাত্র হয়েছিলেন পাক বোলার নাসিম শাহ। এবারে সে ঘটনায় শাস্তির মুখোমুখি হতে হলো তাকে। দেশী লিগের খেলায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের হেলমেট পড়ে, পিএসএলের ম্যাচ খেলতে নেমে যাওয়াটাকে, পিসিবি মোটেও ভালোভাবে নেয়নি। তাদের মতে এমন ঘটনায় ইমেজ ক্ষুন্ন হয়েছে, পাকিস্থানী ফ্রাঞ্ছাইজী লীগটির। কিন্তু এই ছোট্ট ভুলে যে নাসিমকে শাস্তি পেতে হবে, তা ভাবেননি অনেকেই। এর আগে গেল মাসে বিপিএল খেলতে এসেছিলেন নাসিম শাহ। প্রথমে খুলনার হয়ে খেলবেন জানা গেলেও, সবশেষ তিনি যোগ দিয়েছিলেন, চ্যাম্পিয়ন কুমিল্লার শিবিরে। চলতি মৌসুমে খেলছিলেনও অসাধারন। কিন্তু হঠাতই আসে বোর্ডের ডাক। বোর্ড জানিয়ে দেয়, সব পাকিস্থানী প্লেয়ারকে খেলতে হবে পিএসএলের প্রীতি ম্যাচ। তাই একরকরম বিপিএল শেষ হওয়্যার আগেই, তাকে ফিরে যেতে হয় নিজ দেশে। এরপর থেকে নাসিম মগ্ন, তার পিএসএলের দল কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের খেলা নিয়ে। তবে সেখানে গিয়েও তিনি যেন ভুলতে পারেননি, তার পুরনো দল কুমিল্লাকে। লীগের তৃতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে, কুয়েটা গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি হয়েছিল, মুলতান সুলতানসের। সেম্যাচেই নাসিম এই অবাক করা হেলমেট কান্ডের জন্ম দেন। অবশ্য তার দল কুয়েটা গ্ল্যাডিয়েটর্স, সে ম্যাচটার কথা মনে রাখতে চাইবে না। এদিন সরফরাজের নেতৃত্বাধীন দলটি, ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয় দেখেছে। মাত্র ৬৬ রানের মাথায়, সাত নাম্বার উইকেটের পতন ঘটলে, মাঠে নামেন নাসিম শাহ। মুলত বোলার হলেও, এর আগে বিভিন্ন সময় ভালো ব্যাটিং করেছিলেন উদীয়মান এই তরুন। এমনকি এশিয়া কাপে আফগানিস্থানকে হারিয়েছিলেন, নিজের ব্যাটিং নৈপুন্যে। কিন্তু এদিন আর খুব বেশি সুবিধা করতে পারেননি।ম্যাচের নায়ক, তরুন পেসার ইহসানুল্লাহ'র বলে, ক্লিন বোল্ড হয়ে মাত্র ১ রানের মাথায়, সাঝঘরে ফিরতে হয় নাসিম শাহকে! তবে সেসময় নাসিমের মাথায় ছিল কুমিল্লার হেলমেট। গেলো মৌসুমে বিপিএলে খেলা দলগুলোর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিলো! তার অন্যতম কারন, বিপিএলে অনেক সময়ই খেলোয়াড়দের নির্ধারিত নিজস্ব কীট ছাড়া খেলতে কিংবা অনুশীলন করতে দেখা গিয়েছিল। তাই বলে কী পিএসএলেও এমন অপেশাদারিত্ব! অনেকেই বলছেন, নাসিমকে তার দল কুয়েটা হেলমেট সরবরাহ না করায়, তিনি কুমিল্লার হেলমেট পড়ে খেলতে নেমে গিয়েছেন। অবশ্য পরে বিভিন্ন সুত্র থেকে দাবি করা হয়েছে, ভুলটা আসলে নাসিমের। কুমিল্লা এবং কুয়েটার হেলমেট একই রকম সোনালী রং এর হওয়াতেই, মূলত ভুল করে ফেলেছেন তিনি।কুয়েটার হেলমেটের জায়গায় তাড়াহুড়া করে কুমিল্লার হেলমেট মাথায় দিয়ে, মাঠে নেমে গিয়েছিলেন তিনি। তাই বলে এই দৃশ্য সমর্থকদের দৃষ্টি এড়ায়নি। ম্যাচ শেষ হওয়ার আগেই, সোশ্যাল মিডিয়াই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ছবি। এরপর যা হওয়ার তাই হলো, ঘটনা নজরে আসে খোদ দেশটির ক্রিকেট বোর্ড পিসিবির। তারা বলছে নাসিমের এমন ভুল পিসিবির কোড অফ কন্ড্যাক্ট ভঙ্গ করেছে। তাই তাকে সতর্ক করে দিয়ে, ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা প্রদানের আদেশ দিয়েছে বোর্ড। বিশ বছর বয়সী নাসিমের দল কুয়েট্টা, নিজেদের পিএসএল যাত্রার প্রথম ম্যাচে, ব্যাটিং বিপর্যয়ের শিকার হলেও, ঘুরে দাড়িয়েছে পরের ম্যাচেই। শেষ ম্যাচে মার্টিন গাপটিলের সেঞ্চুরির উপর ভর করে, গত শনিবার তারা হারিয়েছে, শক্তিশালী করাচী কিংসকে। এই ম্যাচে উইকেট পেয়েছেন শাস্তি পাওয়া নাসিম শাহও। end

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad