Ad

অনন্য যেসব মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
messi-1677331388
Durbin News

ফুটবল ক্যারিয়ারে সম্ভবত আর কিছুই জেতার বাকি নেই, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। ব্যক্তিগত প্রাপ্তিতে বহু আগেই ছাড়িয়ে গিয়েছিলেন সবাইকে। ক্লাব ফুটবলেও জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। সর্বকালের সেরা হয়ে উঠতে বাকি ছিলো আরাধ্য বিশ্বকাপ। গেল ডিসেম্বরে সেই স্বপ্নও পূরণ করেছেন মেসি। এমন অবস্থায় তার সামনে রয়েছে, আরও বেশ কিছু মাইলফলকের হাতছানি। রেকর্ডবুক ভাঙচুর করে ফেলা মেসির জন্য, সেসব বেশ সহজই বলা চলে। ক্রীড়াজগতের বিখ্যাত প্রতিষ্ঠান ইএসপিএনের দেয়া পরিসংখ্যানে উঠে এসেছে এসব রেকর্ডের হালচাল। প্রথম রেকর্ড কিছুটা সময়সাপেক্ষ। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৭১ টি ম্যাচ খেলেছেন লিও। ৯০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করতে তার দরকার আরও ২৯ ম্যাচ। চলতি মৌসুমে ততগুলো ম্যাচ বাকি নেই মেসির জন্য। হয়ত আগামী মৌসুমেই এই কীর্তি স্পর্শ করবেন তিনি। তবে ঠিক কোন ক্লাবের হয়ে ক্যারিয়ারের ৯০০তম ম্যাচ খেলবেন, তা বলা মুশকিল। বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে, এই মৌসুমেই চুক্তি শেষ হচ্ছে মেসির। নতুন গন্তব্য হিসেবে আছে বেশ কিছু নাম। যেখানেই যান না কেন, রেকর্ডটা হয়ত সেখানেই গড়বেন মেসি। ফুটবল মাঠে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ১১ বার মাঠে নেমেছেন মেসি। আর এসব ম্যাচে তার গোলসংখ্যা ৭৯৭। ফুটবল ইতিহাসে “অফিসিয়াল” গোলের হিসাব অনুযায়ী, মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করতে, মেসির চাই আর মাত্র তিন গোল। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের হিসাব অনুযায়ী, এই মুহুর্তে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৮২৪ গোল নিয়ে তালিকার শীর্ষে তিনি। যদিও এই শীর্ষস্থান নিয়ে বিতর্ক আছে প্রচুর। তবে মেসির ৮০০ গোলের কীর্তি গড়ার দিকেই আপাতত নজর সবার। মেসির ৭৯৭ গোলের পথে পেনাল্টি গোল মোট ১০৮ টি। পেনাল্টি ছাড়া গোল ৬৮৯ টি। ৭০০ নন-পেনাল্টি গোল করতে মেসির দরকার আরও এগারো গোল। চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা মেসি হয়ত, এবারেই ধরে ফেলবেন এমন অবিশ্বাস্য মাইলফলক। ফুটবল শুরু করার পর থেকে, টানা গোল করেই চলেছেন লিওনেল মেসি। গত ১৯ বছর ধরেই, কমপক্ষে একটি করে গোল করেছেন মেসি। টানা ২০ বছর গোলের জন্য ২০২৪ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। এই রেকর্ডে অবশ্য প্রতিদ্বন্দী ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে পিছিয়ে আছেন লিও। পর্তুগালের রোনালদো এখন পর্যন্ত টানা ২২ বছর গোল করেছেন।চলতি মৌসুমে মেসির সামনে হাতছানি দিচ্ছে আরও অন্তত ৩ টি রেকর্ড। ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল করতে মেসির দরকার আর মাত্র ১ টি গোল। শৈশবের ক্লাব বার্সেলোনায় ৬৭২ গোলের পর পিএসজির হয়ে মেসির গোল বর্তমানে ২৭ টি। নিজে গোল করার বাইরে, অ্যাসিস্টেও আলাদা পারদর্শীতা রয়েছে মেসির। এখন পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে ২৯৪ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। চলতি মৌসুমেই হয়তো, ৩০০ গোলে সহায়তার মাইলফলক স্পর্শ করে ফেলতে পারবেন।১ গোল আর ৬ অ্যাসিস্ট করলে, আরও এক অনন্য চক্রপূরণ হয়ে যাবে মেসির। ক্লাব ফুটবলে এখন পর্যন্ত, ৯৯৩ গোলে সরাসরি অবদান রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার। গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে আর ৭ গোলে অবদান রাখলেই, ১ হাজার গোলে সরাসরি অবদান রাখার অনন্য কীর্তি গড়বেন তিনি। মাত্র দুই সপ্তাহ আগেই লিগ পর্যায়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখানেও খুব বেশি পিছিয়ে নেই মেসি। ৯ গোল করলেই লিগ পর্যায়ে তিনিও ৫০০ গোলের মালিক হবেন। জাতীয় দলের জার্সিতেও আছে মেসির রেকর্ড গড়ার হাতছানি। এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ আর সবচেয়ে বেশি গোলের মালিক লিও। বর্তমানে তার গোলসংখ্যা ৯৮ টি। ফুটবল বিশ্বে মাত্র ৩য় খেলোয়াড় হিসেবে, জাতীয় দলের হয়ে, শত গোলের মাইলস্টোন অর্জন করতে মেসির দরকার আর মাত্র দুটি গোল।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad