খেলাধুলা
দেশে ফিরেছেন সাকিব আল হাসান
১ মার্চ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব আজই যোগ দেবেন কিনা সেটি নিশ্চিত নয়।
সাকিব তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের দেওয়া তথ্য মতে, একটি মোবাইল কোম্পানির ফেসবুক পেইজে আজ সরাসরি সংযুক্ত হওয়ার কথা রয়েছে তার।
গত ১২ ফেব্রুয়ারি মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলের এলিমিনেটর ম্যাচে হারের পরই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে চলে যান ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব। পাকিস্তান সফরে পেশোয়ার জালমির হয়ে মাত্র এক ম্যাচ খেলেই সাকিব চলে যান যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে।
সাকিব ও তামিমের বিরোধের খবর এখন প্রকাশ্যে। রোববার মিরপুরে তামিম ইকবালের সংবাদ সম্মেলনে এসেছে সাকিবের প্রসঙ্গও। দলের অনুশীলনে সাকিবের না থাকা সর্ম্পকে তামিম বলেন, পুরো সিরিজ একসঙ্গে থাকা খুবই গুরুত্বপূর্ণ।
তবে আমি সংবাদ সম্মেলনে বলেছি, পরিবারের যদি কারো কিছু হয়, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বলেন বা পেশা, এই সবকিছুর ওপরে পরিবার। ক্রিকেট আমাদের পেশা, আমরা সবাই পেশাদার, সব ঠিক আছে। আপনারা যেখানে আছেন, নিজেদের পেশায় কাজ করেন। কিন্তু ব্যাপারটি যখন পরিবারের, দ্বিতীয় কোনো বিকল্প নেই।
তামিম আরো বলেন, আমি ঠিক নিশ্চিত নই সাকিবের পরিবারে কার কী হয়েছে। তবে পারিবারিক একটি ইস্যু আছে, সে পরিবারের সঙ্গে আছে এবং আমরা তাকে শতভাগ সমর্থন করি।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







