Ad

২০২৭ সাল পর্যন্ত ডিআরএস কোম্পানির সাথে বিসিবির চুক্তি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
5d556f61e4c99
Durbin News

ডিআরএস নিশ্চিত করতে ২০২৭ পর্যন্ত বিসিবির চুক্তি ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় ডিআরএস নিশ্চিত করতে কোম্পানির সঙ্গে সরাসরি চুক্তি করেছে বিসিবি। এবারের বিপিএলে ডিআরএস না রেখে বিতর্কিত এডিআরএস রাখায় সমালোচনা হয় তুমুল। বিপিএলে এবার ডিসিশান রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকায় তুমুল সমালোচনার পর ভবিষ্যতে আর এই ঝুঁকি নিতে চায় না বিসিবি। প্রোডাকশন টিমকে দায়িত্ব না দিয়ে তাই ডিআরএস কোম্পানির সঙ্গেই সরাসরি দীর্ঘদেয়াদি চুক্তি করতে যাচ্ছে বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সোমবার সংবাদ সম্মেলনে জানান, অন্তত ২০২৭ সাল পর্যন্ত এই চুক্তি করতে যাচ্ছেন তারা।সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরশিপ ঘোষণা নিয়ে। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে প্রধান নির্বাহী সংবাদ সম্মেলন কক্ষে এসে জানান, স্পন্সর প্রতিষ্ঠানের নিজেদের কিছু কাজ এখনও বাকি থাকায় আয়োজনটি হবে পরের দিন।তবে সেখানেই অনির্ধারিত সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী নিশ্চিত করেন, বুধবার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও এর পরপরই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ডিআরএ থাকছে। পাশাপাশি তিনি দীর্ঘমেয়াদি চুক্তির কথাও জানিয়ে দেন। “অবশ্যই থাকবে ডিআরএস। আরেকটা ব্যাপার আপনাদের জানার জন্য বলছি, ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে। অনেক বিষয় এসেছে। ডিআরএস তো প্রোডাকশনের একটা উপাদান। আগে যখন ডিআরএস ছিল না, তখনও কিন্তু খেলা হতো, ক্রিকেট হতো। বিশ্বকাপের মতো ইভেন্টও ডিআরএস ছাড়াই হয়েছে। একটা পর্যায়ে গিয়ে যখন প্রযুক্তি আসে, তখন ডিআরএসকে আইসিসি থেকে বাধ্যতামূলক করা হয় আইসিসি ইভেন্টের জন্য।”“ঘরোয়া প্রতিযোগিতার জন্য আমাদেরও চেষ্টা ছিল ডিআরএস নিশ্চিত করার। আমরা আগে যেটা করেছিলাম, আমাদের প্রোডাকশন টিমের হাতে দায়িত্বটি দিয়েছিলাম। এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসছি। দীর্ঘমেয়াদি চুক্তিতে চলে যাচ্ছি সরাসরি যারা ডিআরএস সার্ভিসটা যারা প্রোভাইড করে, তাদের সঙ্গে এবং অন্তত ২০২৭ পর্যন্ত চুক্তি করছি। আমাদের বাংলাদেশে যে আন্তর্জাতিক ও ঘরোয়া খেলাগুলো হবে, সবগুলিতেই ডিআরএস আমরা পাব। বিসিবি প্রধান নির্বাহী পরে পরিষ্কার করে দেন, ঘরোয়া সব টুর্নামেন্ট বলতে তিনি বুঝিয়েছেন, যে টুর্নামেন্টগুলোয় টিভি প্রোডাকশন থাকবে বিসিবির।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad