Ad

ভারতের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
mjcPO3ft7ykQpBR0xpuDXq0zlxkJT0S29hLmtdKE
Durbin News

হ্যামিল্টনে নারী বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১১০ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ২৩০ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে ১১৯ রানেই সব উইকেট হারায় নিগার সুলতানা জ্যোতির দল।

ব্যাটিংয়ের শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৫ ওভার শেষে স্কোরবোর্ডে যখন ১২ রান তখনই নিজের উইকেট হারান শারমিন আক্তার। তিন নম্বরে খেলতে নামা ফারজানা হকও পূজা বস্ত্রাকারের বলে এলবডব্লিউয়ের ফাঁদে পড়েন। অধিনায়ক নিগার সুলতানাও ১১ বলে ৩ রান করে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান।

এর মাঝে এবারের টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ছক্কা হাঁকান মুর্শিদা খাতুন। এই ওপেনার ৫৪ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের পক্ষে এরপর হাল ধরেন সালমা খাতুন ও লতা মণ্ডল। দুজন মিলে ৪০ রানের জুটি গড়েন। ৪ চারে ৩৫ বলে ৩২ রান করে সালমা আউট হলে এই জুটি ভেঙে যায়। ৪৬ বলে ২৪ রান করে ফিরে যান লতা মণ্ডলও।

বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ২২৯ রান করে তারা।

উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন ভারতের দুই ওপেনার। মারমুখী শেফালি ভার্মা জাহানারা আলমের এক ওভারেই হাঁকান তিন চার। ম্যাচের নিয়ন্ত্রণ যখন ধীরে ধীরে ফসকে যাচ্ছে তখনই বাংলাদেশকে খেলায় ফেরান নাহিদা আক্তার।

তার শট বল পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন স্মৃতি মান্দানা। ৩ চারে ৫১ বলে ৩০ রান করেন তিনি। পরের ওভারের তৃতীয় বলেই ভয়ঙ্কর হতে থাকা শেফালিকে ফেরান রিতু মণি।

এগিয়ে এসে তার বল খেলতে চেয়েছিলেন তিনি। ৪২ বলে ৪২ রান করেন শেফালি। এরপর মিতালি রাজকে একেবারেই শূন্য রানেই সাজঘরের পথ দেখান রিতু।

ইয়াশকিতা ভাটিয়ার সঙ্গে এরপর ইনিংস মেরামতের কাজ শুরু করেছিলেন হারমানপ্রিত কার। কিন্তু তাকে দুর্দান্তভাবে রান আউট করেন ফারজানা হক। ৩৩ বলে ১৪ রান করেন তিনি। তার সঙ্গী ভাটিয়া অবশ্য তুলে নেন ফিফটি।

৮০ বলে ৫০ রান করা এই ব্যাটারকেও ফেরান রিতু। নাহিদা আক্তারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। মাঝে ঝিমিয়ে পড়া ভারতের ইনিংসকে শেষদিকে আবারও জাগিয়ে তুলেন পূজা বস্ত্রাকার ও স্নেহা রানা।

২৩ বলে ২৭ রান করে শেষ ওভারে জাহানারা আলমের বলে স্নেহা সাজঘরে ফেরত গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন পূজা। ২ চারে ৩৩ বলে ৩০ রান আসে তার ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন পূজা। এছাড়া নাহিদা ২ ও জাহানারা নেন একটি উইকেট।

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে এর আগে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকেও প্রায় হারিয়েই দিয়েছিল। মাত্র ৪ রানের জন্য তা হয়নি। এবার ভারতের বিরুদ্ধেও হারল বাংলাদেশের মেয়েরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad