Ad

বলিউড কাঁপাতে আসছেন নেইমারের প্রাক্তন প্রেমিকা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

বলিউডে নেইমারের প্রাক্তন প্রেমিকা নাতালিয়া বারুলিস! ক্যারিয়ারের গড়তেই ভারতে পদার্পণ! মার্কিন এই সুন্দরী মডেল কী পারবেন বলিউডের মতও স্বজনপ্রীতি নির্ভর স্থানে নিজের শক্ত আসন গড়তে? একসময় নেইমারের সঙ্গে প্রেমের কারণে প্রায়ই শিরোনামে উঠে আসতো আমেরিকান মডেল নাতালিয়া বারুলিসের নাম। তবে নেইমারের সঙ্গে সে প্রেম এখন একান্তই অতীত! আর সেই অতীত ভুলেই নতুন করে জীবন শুরু করার উদ্দেশ্যে নিজের দেশ ছেড়ে নাতালিয়া এখন অবস্থান করছেন ভারতে।বলিউডে অভিনয়ের জন্য রীতিমতো নিজেকে প্রস্তুত করছেন। আপাতত তাঁর ধ্যান-জ্ঞানই বলিউডে পা রাখা। নাতালিয়া জানিয়েছেন যে, তিনি ইতোমধ্যেই হিন্দি ভাষা শিখতে শুরু করেছেন। এর পাশাপাশি অভিনয়ের প্রশিক্ষণও চলছে সমানতালে, সেইসাথে নিচ্ছেন নাচের প্রশিক্ষণও। এমনকি শাড়ি, লেহেঙ্গায় পুরোদস্তুর এক ভারতীয় নারী হয়ে ওঠার চেষ্টা করছেন।আগে থেকেই নাতালিয়া বলিউড সিনেমার ভক্ত। ভারতে আসার আগে থেকেই বলিউড বেশ কয়েকটি সিনেমা দেখেছেন বলে জানিয়েছেন তিনি।এমনকি হলিউড তারকাদের চেয়ে বলিউড তারকাদেরই নাকি বেশি পছন্দ তার। বিশেষ করে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ডাই হার্ড ফ্যান তিনি। ভিকি পত্নিকে নিজের আদর্শও মানেন নাতালিয়া।ক্যাটরিনার সঙ্গে দেখা করার ইচ্ছের কথাও জানান এ সুন্দরী। এ ছাড়া সাল্লু ভাইজানকেও ভীষণ পছন্দ তার। ভারতে আসার পর থেকেই হিন্দি সিনেমার অনেক দর্শকই তাকে নতুন ক্যাটরিনা কাইফ বলে সম্মোধন করছেন।ভক্তরা আশা করছেন, নাতালিয়া ভারতের বাইরে থেকে আসলেও ক্যাটরিনা বা নোরা ফাতেহির মতোই জনপ্রিয়তা লাভ করবেন বলিউডে। ৩১ বছর বয়সী মডেল নিজেও জানিয়েছেন, বলিউডে কোনো লাতিন অভিনেত্রী নেই, আর এই শূন্যস্থানটা তিনিই পূরণ করবেন।ভক্তদের প্রত্যাশা আর নিজের স্বপ্ন পূরণে নাতালিয়া শেষ পর্যন্ত কতটা সফল হবেন, তা সময়ই বলে দেবে।আমেরিকার ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহন করেন নাতালিয়া। সেখানেই তার বেড়ে উঠা, পড়াশোনা সবকিছুই।নাতালিয়া মূলত নৃত্যশিল্পী। ১৬ বছর ধরে ব্যালে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। অভিনয়ও ভালোই জানেন। দেখা গিয়েছে কয়েকটি সিরিজেও। নাচ, মডেলিং ছাড়াও নাতালিয়া একজন দক্ষ ডিজেও বটে। অবশ্য এতো গুণের অধিকারী হয়েও নিজের পরিচয়ে পরিচিত হতে পারেননি এ মার্কিন মডেল। বরঞ্চ নেইমারের প্রাক্তন প্রেমিকা হিসেবেই অধিকাংশ মানুষের কাছে পরিচিত । এ নিয়ে ভীষণ অস্বস্তিতে থাকেন নাতালিয়া। এক সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে প্রেম নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘তার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হলো কারও প্রেমিকা হিসেবে পরিচিতি পাওয়া। কারণ নেইমার এতটাই বিখ্যাত যে, নেইমারের আড়ালে নাতালিয়ার প্রতিভা পুরোটাই ঢাকা পড়ে গিয়েছে। তাহলে কী নেইমারের সাথে অভিমান করেই নিজের পরিচয় গড়তে এলেন বলিউডে? এক কথায় নেইমারের সাবেক প্রেমিকার চেয়েও বেশি কিছু প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন নাতালিয়া। অপেক্ষায় আছেন নিজের প্রতিভার প্রমাণ দিয়ে নতুন পরিচয়ে ভবিষ্যত গড়ার।নাতালিয়া বলেন, তিনি এখন সিঙ্গেল, সম্পর্কের চেয়ে কাজ নিয়েই বেশি ভাবছেন। সাক্ষাৎকারে নাতালিয়া আরও জানান, তাঁর সঙ্গে নেইমারের প্রেম মাত্র কয়েক মাস স্থায়ী হয়েছিলো।অবশ্য এর জন্য নেইমারকে কোনোপ্রকার দোষারোপ করেননি নাতালিয়া। বরং তাকে অসাধারণ মানুষ হিসেবে অবহিত করেন। নাতালিয়া জানান, বলিউডে কোনো সিনেমায় কাজের সুযোগ পেলে নেইমারকে সেই সিনেমার প্রিমিয়ারে দাওয়াত করবেন তিনি। নেইমারের আগে কলম্বিয়ান গায়ক মালুমার সঙ্গে চুটিয়ে প্রেম করেন এই ল্যাটিনো নারী। তার সঙ্গে ব্রেকআপের পরপরই নেইমারের সঙ্গে ডেট শুরু করেছিলেন নাতালিয়া। ব্রাজিলিয়ান এই তারকার সাথে বিভিন্ন ম্যাগাজিনের ফটোশুটেও অংশ নিয়েছিলেন। আপনাদের কী মনে হয় নাতালিয়া কী পারবেন নোরা হতে কিংবা ক্যাটরিনা হতে?

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad