খেলাধুলা


মোহামেডানেই থাকলেন সাকিব


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ মার্চ ২০২৩, ০১:০১ অপরাহ্ন, শনিবার

মোহামেডানেই থাকলেন সাকিব

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) গত মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। নতুন আসর শুরুর কয়েকদিন আগে গুঞ্জন রটে চলতি মৌসুমে দল বদল করবেন দেশসেরা অলরাউন্ডার।

সে সময় ঢাকার ক্রিকেট পাড়ায় শোনা যায় এবার আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন সাকিব। তবে দল বদলের শেষ মূহুর্তে এসে পুরোনো ক্লাবেই আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন তিনি।

শনিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে হাজির হন সাকিব আল হাসান। এ সময় সব গুঞ্জনকে ছাপিয়ে মোহামেডানের সঙ্গে পুনরায় চুক্তিবদ্ধ হন তারকা এ ক্রিকেটার। 

ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরের মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে লিগের শুরুর দিকে যোগ দিতে পারেননি তিনি। পরে সুপার লিগ থেকে ছিটকে পড়ায় দলটির হয়ে আর মাঠে নামতে হয়নি তাকে।

যদিও পরবর্তীতে মোহামেডানের অনুমতি নিয়ে লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে খেলেছিলেন সাকিব। জানা গেছে, ঘরোয়া ক্রিকেটের এ আসরটি (ডিপিএল) আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে। 

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

এক কোটি টাকা দিলেই মামলা থেকে নাম বাদ পরবে সাকিবের

দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তার নাম আসার পর থেকেই দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সেই মামলা ঘিরেই বিস্ফোরক তথ্য দিলেন সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ অনিশ্চিত, তবু তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান ফুটবল দলের

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার রাতে রাজধানীর ইনকিলাব চত্বরে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন–কে ঘিরে চলমান মামলার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা। সেখানে তিনি নাসিরকে নিজের “বীরপুরুষ” হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ দলের কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকায় ৬ জন, বিশেষ গুরুত্বে ক্রিস কোলম্যান

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হলেও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। ফলে নতুন কোচের নাম জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।