Ad

ভারত খেলতে পারবে রাজকীয় ফাইনালে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_6
Durbin News

আহমদাবাদ টেস্টের ফলাফলের উপর নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে ভারতের ভাগ্য। আগে থেকেই ফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে লড়তে হলে রোহিত শর্মাদের জিততে হবে চতুর্থ টেস্টে। ‘বর্ডার গাভাস্কার’ ট্রফিতে, এবছর তিন টেস্টের একটিতে জিতেছে অস্ট্রেলিয়া বাকি দুটি জয় করেছে ভারত। রইল আর এক বাকি, আর সেখানেই বাজিমাত করতে হবে ভারতকে। না হলে অপেক্ষা করতে হবে শ্রীলংকা নিউজিল্যান্ড সিরিজের ফলাফলের উপর। তৃতীয় টেস্টে নিজেদের পাতা ফাঁদে পা পড়েছিল ভারতের। আর সে পায়ে কামড় বসিয়েছিলেন নাথান লায়ন। ইন্দোর উইকেটের স্পিন মায়াজালে লায়ন একাই নিয়েছিলেন ৮ উইকেট। তবে দিন শেষে চেতাশ্বর পূজারার ৫৯ রানের ইনিংস ; তবুও প্রাপ্ত জয় পাওয়া হয়নি। এখন শেষ টেস্ট আহমেদাবাদে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ধোঁয়শায় রাখতে না চাইলে, তাদেরকে জিততেই হবে যে-কোন মুল্যে। ভারতের পয়েন্ট ৬০.২৯। আর সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে অস্ট্রেলিয়া। এক্ষেত্রে আহমদাবাদ টেস্ট হারলে এবং শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ তে জেতে তাহলে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে রোহিত শর্মার দলের। শ্রীলঙ্কা জিতলে তাদের পয়েন্ট বেড়ে দাড়াবে ৬১.১১। যদি ১-০ তে জেতে সেখেত্রে তাদের পয়েন্ট দাড়াবে ৫৫.৫৫ এ। সেই অনুযায়ী আহমদাবাদ টেস্টে ভারত হারলেও পয়েন্টে এগিয়ে থাকায় নিশ্চিত হবে ফাইনাল। আর তাই আহমেদাবাদ টেস্ট হারলে অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করতে হবে ভারতকে। ৬৮.৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ৬০.২৯। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট যথাক্রমে ৫৩.৩৩ এবং ৫২.৩৮। পাঁচে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৪৬.৯৭।ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর আগেই সমীকরণ মেলানো ছিল এক ম্যাচ ড্র করলেই অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা নিশ্চিত। সেখানে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের জয়, ভারতকে চাপে রেখে অস্ট্রেলিয়াকে মুক্ত করে। চ্যাম্পিয়ন শিপের ফাইনালে অস্ট্রেলিয়া নিশ্চিত হলেও ভারত শ্রীলঙ্কা ব্যতীত ফাইনাল খেলার স্বপ্ন দেখছে না কেউই। সুতারং ভারতের দরকার শেষ জয়, তবে বাকি উইকেট গুলোর মত এই উইকেট নিয়েও আছে সংশয়। স্পিনাররা পাবেন বড় সুবিধা। ইন্দোর, দিল্লি, নাগপুর টেস্টের মত প্রথম দিন থেকে দেখা যেতে পারে বড় বড় টার্ন। আপাতত আমেদাবাদ টেস্ট কে সামনে রেখে ভারতের কাছে সুখস্মৃতি বলতে, ১৫ বারের মুখোমুখিতে নয়টি টেস্ট সিরিজ নিজেদের করেছে ভারত, একটি ড্র বাকি পাঁচটিতে জিতেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ দ্বিগুন জয় নিয়ে মাঠে নামবে ভারত। নিজেদের মাঠে আত্মবিশ্বাসী ভারত যদি, জিতে যায়। অপরদিকে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা সিরিজ হোক ড্র অথবা শ্রীলঙ্কার জয়; তাতে কিছু এসে জায় না। শেষ ম্যাচের জয় ভারতকে কোনো সমীকরণ ছাড়াই পৌঁছে দেবে ফাইনালে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আলোচনা সমালোচনার কমতি নেই,টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নির্ধারণী ম্যাচ যেই সিরিজে, সেই ‘বর্ডার গাভাস্কার’ ট্রফি ২০২৩ এর কোনো ম্যাচ’ই ৫ দিন পর্যন্ত মাঠে গড়ায়নি। যতই হোক ঘরের মাঠের সিরিজ,মনের মতো উইকেট; রাজকীয় ফর্মেটের ফাইনাল খেলতে নতুন কিছু করতেই হবে রাহুল দ্রাবিড়ের শিষ্যদের।দর্শক এখনকার মত প্রতিবেদনটি এই পর্যন্তই, আবারো ফিরব খেলাধূলার নিত্যনতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত চোখ রাখুন দূর্বিন স্পর্টসের পর্দায়। ধন্যবাদ সবাইকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad