Ad

ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে বাংলাদেশের দাপুটে জয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
santo725x400-20230309121823
Durbin News

সিরিজ নিশ্চিত ছিল আগেই, তবে ইংল্যান্ডের সামনে ছিল হোয়াইটওয়াশের সুযোগ। অবশ্য অদম্য বাংলাদেশ শেষ ম্যাচে এসে ঠিকই জ্বলে উঠল। টাইগারদের বোলিং তোপে রীতিমতো নাস্তানাবুদ হলো ইংলিশরা। সিরিজ হারলেও সান্ত্বনার জয় ঠিকই তুলে নিয়েছে স্বাগতিকরা।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে অল আউট হওয়ার আগে ২৪৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে ৪৩.১ ওভারে ১৯৬ রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। টাইগারদের জয় ৫০ রানে। ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ইংলিশরা।ইংল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন জেসন রয় ও ফিল সল্ট। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তারা। নবম ওভারে পূরণ করেন ফিফটির পার্টনারশিপ। একই ওভারে সাকিবের বলে রিয়াদের তালুবন্দী হন ৩৫ রান করা সল্ট। তিনে নামা ডেভিড মালানকে রানের খাতা খুলতে দেননি এবাদত হোসেন। আরেক ওপেনার রয়কে পরের ওভারেই বোল্ড করেন সাকিব। এ ওপেনার করেন ১৯ রান।মাত্র এক রান করতেই তিন উইকেট হারিয়ে বেশ চাপের মুখে পড়ে ইংল্যান্ড। এ সময় দলের হাল ধরেন জেমস ভিন্স ও স্যাম কুরান। ব্যাটিং ধস সামলানোর পাশাপাশি দুজনে রানের গতিও সচল রাখেন। সে ধারাবাহিকতায় গড়েন ৪৯ রানের জুটি। ক্রমেই ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, এমন সময় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।কুরানকে লং অনে লিটন দাসের তালুবন্দী করেন মিরাজ। এ অলরাউন্ডার ফেরেন ২৩ রানে। অপরপ্রান্তে ক্রমেই বিপদজনক হয়ে ওঠা ভিন্সকে মুশফিকের তালুবন্দী করেন সাকিব। এ ব্যাটার ৩৮ রানে আউট হওয়ার পরের ওভারে ফেরেন মঈন আলী। ইংলিশ অলরাউন্ডারকে ২ রানে বোল্ড করেন এবাদত।ইংল্যান্ডের ভরসা হয়ে লড়াই করতে থাকা জস বাটলারকে ফিরিয়ে বড় ধাক্কা দেন তাইজুল ইসলাম। আদিল রশিদকেও ফেরান তিনি। এরপর রিহান আহমেদকে আউট করে ওয়ানডে ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। শেষ উইকেটে ১৪ রানের জুটি গড়ে টাইগারদের জয় বিলম্বিত করেন ক্রিস ওকস অ জোফরা আর্চার।বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান একাই চার উইকেট নেন। এছাড়া এবাদত হোসেন ও তাইজুল ইসলাম দুটি করে এবং মেহেদী মিরাজ ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই স্যাম কুরানের বলে উইকেটের পেছনে তালুবন্দী হন লিটন। এর মাধ্যমে টানা দুই ম্যাচে শুন্য রানে সাজঘরে ফিরলেন তিনি।নিজের পরের ওভারে এসে ফের সাফল্যের দেখা পান কুরান। এই অলরাউন্ডারের করা ওভারের শেষ ডেলিভারির আউটসুইঙ্গার বুঝতেই পারেননি তামিম। তিনি ফ্লিক করতে গেলে বল ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায়। যা সহজেই তালুবন্দী করেন জেমস ভিন্স। সাজঘরে ফেরার আগে ৬ বলে ১১ রান করেন টাইগার অধিনায়ক।মাত্র ১৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে বিপর্যয় সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনে গড়েন ৯৮ রানের বড় জুটি। শান্ত ও মুশফিকের ব্যাটে যখন ম্যাচে আধিপত্য বিস্তারের পথে বাংলাদেশ, তখনই ভাঙে দুজনের জুটি। যেখানে রান আউটের শিকার হয়ে ৫৩ রানে ফেরেন শান্ত।তার বিদায়ের পরপরই ফিফটির দেখা পান মুশফিক। দীর্ঘদিন পর বড় ইনিংসের দেখা পাওয়া এ ব্যাটার থামেন ৭০ রানে। মাহমুদউল্লাহ রিয়াদ এদিন ৮ রানের বেশি করতে পারেননি। আফিফ হোসেন ১৫, মেহেদী মিরাজ ৫ ও তাইজুল ইসলাম ২ রানে সাজঘরে ফেরেন। এর আগে ৫৫ বলে ফিফটি পূরন করেন সাকিব আল হাসান।ইনিংসের শেষদিকে আউট হওয়ার আগে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস উপহার দেন সাকিব। তিনি বিদায়ের পরের বলেই মুস্তাফিজুর রহমান লেগ বিফোরের শিকার হলে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার তিনটি, স্যাম কুরান ও আদিল রশিদ দুটি এবং রিহান আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad