Ad

শেষ মুহুর্তে মেসির দাপটে পিএসজির স্বস্তির জয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

আবারো মেসির দারুন নৈপুন্যে পিএসজির কষ্টার্জিত জয় , লিও মেসিই শেষ সময়ের ত্রান কর্তা।

লীগ ওয়ানের সহজ প্রতিপক্ষ Brest এর বিপক্ষে প্রায় হারতে বসেছিল প্যারিসিয়ানরা। ৯০ মিনিটে মেসি-এম্বাপ্পের অসাধারন কৃতিত্বে ম্যাচ জিতে যায়, ধুকতে থাকা ফরাসি ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমনের পসরা সাজায় মেসি-এম্বাপ্পেরা । অন্যদিকে Brest কে দেখা গেছে , তাদের রক্ষনভাগ সামলাতেই ব্যস্ত সেসময়।

কিন্তু মুহুর্মুহু আক্রমনেও গোলের দেখা পাচ্ছিল না মেসিরা।

ম্যাচের ৭ ম মিনিটে Brest এর ডি-বিক্সে দারুন এক সুযোগ পায় মিডফিল্ডার কার্লোস সোলের।তার করা দুর্দান্ত শট, Brest এর গোলরক্ষক মার্কো বিজোতের হাতে লেগে, ক্রসবার ছুয়ে বল চলে যায়, গোলবারের বাহিরে। ২৬ মিনিটে এম্বাপ্পের দুর্বল শট, গোলপোস্টের একটু পাশ দিয়ে চলে যায়।

অবশেষে মেসিদের আক্রমনের ফলাফল আসে ৩৭ তম মিনিটে। Brest এর ডি-বক্সের ভিতরে বল পেয়ে যান এম্বাপ্পে, দেরি না করে দারুন এক শট করেন তিনি গোলমুখ বরাবর।

গোলরক্ষক সেটি সেভ করে ফিরিয়ে দিলে, ২য় বার বলটি চলে আসে কাছাকাছি থাকা সোলেরের কাছে।সাথে সাথে দুর্দান্ত এক শটে বল জালে জড়ালে, প্রথম গোলের দেখা পায় পিএসজি ।

তবে এদিন মেসিদের ডিফেন্স বরাবরের মতোই ছিল নড়বড়ে, সেই নড়বড়ে রক্ষনভাগের সুযোগ পায়, লীগ টেবিলে ১৫ নাম্বারে থাকা Brest । সার্জিও রামোসকে বোকা বানিয়ে, জোরালো এক শটে বল জালে জড়ায়, ফরাসি উইংগার ফ্রাঙ্ক অনোরাত। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

২য় অর্ধের শুরু থেকেই আবারো আক্রমনের পসরা সাজায় পিএসজি । মেসি-এম্বাপ্পের একের পর এক আক্রমন, ব্যর্থতায় রুপ নেয়। ৫৫ মিনিটে মেসির দারুন এক শট, গোলপোস্ট পেতে ব্যর্থ হয়। ৬২ মিনিটে মেসির এসিস্টে এম্বাপ্পে বল শট নিলেও, লক্ষে পৌছাতে পারেনি সেটি।

এদিন মেসিকে দেখা গেছে আপন মহিমায়।নুনো মেণ্ডেজকে সহজ একটি পাস দিলে, সেটিও জালে জড়াতে ব্যর্থ হয় সে।

৭৯ মিনিটে মেসির বাড়ানো বলটি মিস না হলে, গোলের ব্যবধান বাড়িয়ে নিতে পারতো, কোচ গালতিয়েরের শিষ্যরা। শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচ যখন সমতার দিকে, তখনই মেসিই উদ্ধার করে পিএসজিকে।৯০ মিনিটে মাঝমাঠ থেকে খূব দ্রুত লিও বল নিয়ে চলে যায়, প্রতিপক্ষের ডি-বক্সে।

সেখানে গোলপোস্টের খুব কাছাকাছি থাকা এম্বাপ্পে, বল জালে জড়ায় খুব সহজেই । পিএসজি পায় ২-১ গোলে স্বস্তির জয়। এ জয়ে লিগ শিরোপা জিতার দৌড়ে আরও এগিয়ে গেল মেসিরা । ২৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৬৬। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট এখন ২৬ ম্যাচে ৫৫।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের নক আউট পর্ব থেকেই বাদ পড়ে যায় পিএসজি। বায়ার্নের বিপক্ষে দুই লেগ মিলেও গোল করতে পারেনি, মেসি-এম্বাপ্পে। এমন হাইভোল্টেজ ম্যাচে মেসিকে দেখা গেছে অনেকটাই নিষ্প্রভ। এজন্য তাকে সমালোচনা শুনতে হচ্ছে প্রতিনিয়ত। পিএসজির প্রতি মেসির ডেডিকেশন নিয়েও প্রশ্ন তুলেছে নেটিজেনরা।

সিজনের শুরু থেকে দুর্দান্ত খেলে আসলেও, শেষ মুহূর্তে কিছুটা খেই হারা পিএসজি। বিশ্বসেরা এটাকিং লাইন নিয়েও, লীগের দুর্বল দলগুলোর কাছে হারতে হচ্ছে তাদের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad