খেলাধুলা
ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য ফাইনালের গ্লাভস বিক্রি করলেন মার্টিনেজ
কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সের কোম্যানের নেওয়া শট ঠেকিয়ে দেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।
তার আগে ম্যাচে ফ্রান্সের কোলো মুয়ানির নেওয়া একটি শটে অবিশ্বাস্য সেভ করেন মার্টিনেজ। ফাইনালে লাল ও হালকা সাদা রংয়ের সেই গ্লাভস জোড়া নিলামে তুলেন মার্টিনেজ। ক্যান্সার আক্রান্ত শিশুদের কথা ভেবে গ্লাভস জোড়া নিলামে বিক্রি করেছেন মার্টিনেজ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে মার্টিনেজ যে গ্লাভস জোড়া পরেছিলেন, শুক্রবার (১০ মার্চ) তা নিলামে ৪৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা) বিক্রি হয়েছে। গ্লাভস বিক্রির পুরো টাকাটা পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যান্সার ওয়ার্ড। দেশটিতে শিশুদের প্রধান হাসপাতাল এটি। সেই হাসপাতালের ক্যান্সার ওয়ার্ডে টাকাটা দেওয়া হবে।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







