Ad

২০২৬ বিশ্বকাপে আসছে নতুন ফরম্যাট,৩২ দলের বদলে খেলবে ৪৮

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
World-Cup-Trophy-deshrupant
Durbin News

আগামী ২০২৬ বিশ্বকাপ হবে নতুন আংগিকে। ৩২ টি দল থেকে বেড়ে খেলা হবে, ৪৮টি দলের অংশগ্রহণের মাধ্যমে। বেশি দল অংশগ্রহণ করার কারনে ম্যাচও হবে বেশি। সেই সাথে বেড়ে যাবে দিনও।আগে খেলা হত ৬৪ টি ম্যাচ করে, এখন ১০৪টি ম্যাচ নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। গত ১৪ মার্চ রুয়ান্ডার কিগালিতে নিজেদের গুরুত্বপূর্ণ মিটিংয়ে এমন অভিনব নতুন ফর্মেটে বিশ্বকাপ সাজানোর পরিকল্পনা, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার। দর্শকেরা উপভোগ করবে আরো বেশি ম্যাচ, আরো বেশি দলের হাড্ডাহাড্ডি খেলা।২০২৬ বিশ্বকাপেই হবে প্রথম সংস্করণ যেখানে ৪৮টি দল অংশ নিচ্ছে। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। প্রথমে তিনটি দল নিয়ে ১৬টি গ্রুপের প্রস্তাব বাতিল হওয়ার পরে,নতুন ফর্ম্যাটে একটি গ্রুপে চারটি করে দল থাকবে। তবে, আগে গ্রুপের সংখ্যা ছিল আট,এখন সেটা হবে বারো ।২০২৬ সংস্করণের মূল পরিকল্পনায় মোট ৮০টি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পরে আরেকটি সভায় গেমের সংখ্যা ১০৪-এ উন্নীত করা হয়েছে।এতোদিন, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল শেষ ১৬-তে যেত কিন্তু ২০২৬ সংস্করণে গ্রুপের তৃতীয়-স্থানে থাকা সেরা ৮ টি দল পরের নক আউট পর্ব খেলতে পারবে। খেলা হবে ৪০ দিন ধরে। ফিফা বলেছে, "ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রতিযোগিতার ফরম্যাটে প্রস্তাবিত সংশোধনী অনুমোদন করেছে। দ্যা গ্রেটেস্ট শো অন দ্যি আর্থ খ্যাত এই মঞ্চে, বেশি দল অংশগ্রহণ করানোর পরিকল্পনা, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর, বহুদিনের।নানা চচড়াই-উতরাই পেরিয়ে, ফিফা সভাপতির বহুদিনের এই পরিশ্রম, সাফল্যের মুখ দেখতে চলেছে।এখন শুধু বাকি অফিসিয়াল আনুষ্ঠানিকতা।২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ফিফার ২৩ আসরের বিশ্বকাপটি। যুক্তরাষ্ট্রে এর আগে, ১৯৯৪ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল। আর মেক্সিকো বিশ্বকাপ আয়োজন করেছিল দুবার। ১৯৭০ এবং ১৯৮৬ সালে এই ওয়ার্ল্ড কাপের সফল আয়োজক ছিল উত্তর আমেরিকার দেশটি। তবে জাস্টিন ট্রুডোর দেশ কানাডার জন্য এবারই প্রথম। ২০২৬ বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে,আমেরিকার বিভিন্ন মাঠে।গত বছর কাতারে ৩২টি দলের বিশ্বকাপে, ২৯দিনে মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। শেষবার মেক্সিকো ১৯৮৬ সালে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল, সেখানে মাত্র ২৪টি দল ছিল।১৯৯৮ বিশ্বকাপ থেকে এই টুর্নামেন্টে ৩২টি দল করে খেলে আসছে।চারটি দলের আটটি গ্রুপ এবং ফাইনালিস্টরা প্রতিটি আসরে সাতটি ম্যাচ খেলে। তবে ২০২৬ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়নদেরকে এখন মোট আটটি ম্যাচ খেলতে হবে।শেষবার ৩২ দলের বিশ্বকাপটা ছিল কাতার বিশ্বকাপ।সেবার কিংবদন্তি লিও মেসির হাতে সোনালী ট্রফিটি উঠেছিল।প্রথম ম্যাচটি হারার পরও খাদের কিনারা থেকে উঠে, পুরো টুর্নামেন্টে দারুন পারফর্মেন্স দিয়ে, সোনালী ট্রফিটি নিজের করে নিলো আর্জেন্টিনা। পুর্বের সভাপতি সেপ ব্লাটার থেকে ফিফার দায়িত্ব নেওয়ার পর থেকেই , ফূটবল বিশ্বকে নতুন করে সাজানোর আহবান জানিয়েছিলেন বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল বিশ্বকে একইসুত্র গাথার পরিকল্পনা তার। ফিফার লক্ষ্য পুরো বিশ্বে ফুটবলটাকে ছড়িয়ে দেয়া , আর তাইতো বেশি দলের অংশগ্রহনের বিশ্বকাপের স্বপ্ন এই সভাপতির, বহুদিন ধরে। এজন্যই ৪৮ দলের নতুন এই ফরম্যাট। নতুন এই ফর্মেটকে স্বাগত জানিয়েছে খেলোয়াড় থেকে ফুটবল বিশেষজ্ঞ প্রায় সবাই।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad